admin
প্রকাশিত: 10:48 PM, November 29, 2024
সুনামগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ-রাজনীতিবিদ, দক্ষিণ সুনামগঞ্জের (শনিগঞ্জ) জয়কলস ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান ও জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মো. আব্দুন নূরের স্মৃতি স্বরণে প্রতিষ্ঠিত ১ম “আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা কাল শনিবার ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
শনিগঞ্জের উজানীগাঁওয়ে জয়কলস-উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত দুই ঘন্টা বাংলা, ইংরেজি, অংক ও সাধারণ জ্ঞান বিযয়ে ১০০ মার্কের পরীক্ষা গ্রহণ করা হবে।
প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের উপজেলা ভিত্তিক ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চালু হওয়া এই শিক্ষা মেধা বৃত্তি পরীক্ষায় শনিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৭২ জন ছাত্র-ছাত্রী এতে অংশ নিচ্ছেন।
পরীক্ষা নিয়ন্ত্রক আশীষ কুমার চক্রবর্তী ও সমন্বয়কারী মানিক লাল চক্রবর্তী জানিয়েছেন, ইতোমধ্যে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষার্থীদের অধিকাংশ প্রবেশ পত্র বিতরণ করা হয়েছে। বাকী পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৯ টা থেকে কেন্দ্রে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছ থেকে প্রবেশ পত্র সংগ্রহ করতে পারবেন।
‘আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি’ প্রকল্পের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে কেন্দ্রে উপস্থিত হাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে