editor
প্রকাশিত: 10:47 PM, November 29, 2024
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল জামিনে মুক্তির পর জেল গেট থেকে আবারও গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে জামিন পাওয়ার পরই জেলগেট থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে।
পরে ডিবি পুলিশ তাকে মৌলভীবাজার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ওইদিন রাতেই পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, সরকার পতনের পর বড়লেখা থানায় পাঁচটি মামলার এজাহার নামীয় আসামি বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল। এরমধ্যে তিনটি মামলায় উচ্চ আদালত থেকে এবং দুটি মামলায় বড়লেখা সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তার জামিন হয়। পরে মৌলভীবাজার মডেল থানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের পক্ষে গত ২৫ নভেম্বর রাসেল আহমদের মামলায় (নং-২৯/১১) সন্ধিগ্ধ আসামি হিসাবে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, সরকার পতনের পর গত ২৯ আগস্ট সৌদি আরব যাওয়ার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল ও যুবলীগ নেতা জালাল আহমদকে ইমিগ্রেশন পুলিশ আটক করে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ওইদিন রাতেই তাদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরদিন (৩০ আগস্ট) বড়লেখা থানায় বড়লেখা পৌর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তপাদারের করা মামলায় ছালেহ আহমদ জুয়েলকে ৬ নম্বর ও জালাল আহমদকে ৩১ নম্বর আসামি হিসাবে গ্রেফতার দেখিয়ে পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
শুক্রবার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা মৌলভীবাজার মডেল থানার এসআই মো. ফজলুল হক বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের পক্ষে করা একটি মামলায় সন্ধিগ্ধ আসামি হিসাবে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েলকে বৃহস্পতিবার ডিবি পুলিশ জেলগেট থেকে গ্রেফতারের পর আমাদের কাছে হস্তান্তর করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে