admin

প্রকাশিত: 11:03 PM, November 29, 2024

অপশক্তি রচিত কোন উস্কানিতে পা দেয়া যাবে না :  মিফতাহ্ সিদ্দিকী

অপশক্তি রচিত কোন উস্কানিতে পা দেয়া যাবে না :  মিফতাহ্ সিদ্দিকী

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, দীর্ঘ সময় ধরে দেশবাসী গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছে। বিভিন্নভাবে অত্যাচার সহ্য করতে হয়েছে এবং কথা বলার জন্যও নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। আমরা অত্যন্ত কঠিন এবং বাজে সময় পার করছি। এ দেশটা আমাদের সবার। সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যদিও আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম, তবুও বিভিন্ন সময়ে নিজেদের মধ্যে বিভাজনের কারণে নির্যাতনের শিকার হয়েছি। দাড়ি রাখার মতো ধর্মীয় পরিচয়ের জন্যও অনেক কষ্ট পেতে হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে আমরা সেই পরিস্থিতি কাটিয়ে উঠেছি। এখন নতুন করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র চলছে। এজন্য সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সহনশীল হতে হবে। অপশক্তির উস্কানিতে পা দেয়া যাবে না।

শুক্রবার জুম্মা’র নামাজের পূর্বে নগরীর কাজলশাহ এলাকায় ইসকন মন্দিরের পাশ্ববর্তী কাজলশাহ জামে মসজিদে মুসল্লীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা আগে সকালে উঠে মসজিদে যেতাম মক্তব শিক্ষা গ্রহণ করতাম এখন এই সুযোগটি নেই, কারণ সবাই পরিবর্তন হয়ে গেছেন। আমাদের ধর্মীয় শিক্ষা প্রয়োজন সকলের কাছে আহ্বান জানাই সকলের সন্তানকে সকালে মক্তবে পাঠান। আমাদের নৈতিক শিক্ষার প্রথম পাঠটাই আসে ধর্ম ও পরিবার থেকে।  আমাদের সন্তানরা অনেক পিছিয়ে পড়েছে। তাই আমাদের খেয়াল রাখতে হবে ধর্মীয় শিক্ষা প্রয়োজন। ধর্মীয় ইসলামকে ধ্বংসের চেষ্টা করে আসছে। আমরা মক্তবকে চালু করতে হবে আগের মত করে। আমাদের সন্তানদের প্রথমে ইসলামিক পরে দৈনন্দিন শিক্ষা প্রয়োজন। ইসলামী শিক্ষা আমাদের সন্তানদের থাকে ভবিষ্যতে একটি সুস্থ জাতি গড়ে উঠবে।

এদিকে, জুমআহ নামাজের পর উপস্থিত মুসল্লীদের কুশল বিনিময় করেন তিনি। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে