admin

প্রকাশিত: 10:56 PM, December 1, 2024

সাম্প্রদায়িক বিদ্বেষ নয়, বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে : মিফতাহ্ সিদ্দিকী

সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত কর্মীসভা

সাম্প্রদায়িক বিদ্বেষ নয়, বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে : মিফতাহ্ সিদ্দিকী

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা জনতার প্রতিরোধেরমূখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেও সেখানে বসে বসে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পতিত ফ্যাসিবাদের সাময়িক পরাজয় হলেও এখন তাদের দোসররা সর্বক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। রাষ্ট্রদ্রোহের মত অপরাধ করার পরও এক ব্যাক্তিকে নিয়ে তারা দেশে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে। আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রতি পৃথিবীর অন্য যেকোন দেশের জন্য উদাহরণ। তাই ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। এদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্ম বা বর্ন এখানে মূখ্য বিষয় নয়। আমরা সকলেই সমান নাগরিক, সবার মূল পরিচয় আমরা বাংলাদেশী। দেশবাসী বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে সাম্প্রদায়িক বিদ্বেষ নয়, বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে।

রোববার বিকেলে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত সাড়ে ১৫ বছরে যারা দেশের সম্পদ লুটপাট করেছে, যারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে প্রচার করেছে তাদের বিচার করা হবে। শেখ হাসিনা সহ যারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক জনাব কলিম উদ্দিন মিলন এর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল।

সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী ফ্যাসিবাদের দোসররা চারিদিকে ছড়িয়ে রয়েছে, তারা যেন কোন ধরনের আকাঙ্ক্ষিত ঘটনা ও সাম্প্রদায়িক ইস্যু তৈরী না করতে পারে সেদিকে সজাগ থাকতে হবে। আগামীদিনে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

কর্মীসভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদের আহমদ, আব্দুল মোত্তালেব খাঁন, আনসার উদ্দিন, রেজাউল হক, আনিসুল হক, আবুল কালাম আজাদ, মোনাজ্জির হোসেন সুজন, নুর আলী, সালমা আক্তার, ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী, আব্দুস সামাদ তুহেল প্রমূখ।

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মামুনুর রশীদ শান্ত, মো: সৈয়দ হোসেন, আব্দুস সালাম, শাহেদ আলী, মুক্তার হোসেন, মো: জামাল হোসেন, মো: সেনোয়ার হোসেন, এনামুল গনি রুবেল, শাহিবুর আলম, শহীদুল ইসলাম, রেজাউল হক রেজা, মো: আবে হায়াত, শাহনেওয়াজ আকন্দ প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়