editor
প্রকাশিত: 12:05 PM, December 2, 2024
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদিরকে (৫৫) আবারও গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৌরশহরের স্টেশন রোডস্থ তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সাবেক যুবলীগ নেতা আব্দুল কাদির উপজেলার তালিমপুর গ্রামের মৃত আসাব উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক আবু হাসানের দায়েরকৃত মামলায় (নং-১২/২৪) সাবেক যুবলীগ নেতা আব্দুল কাদিরকে সন্ধিগ্ধ আসামি হিসাবে আটক করা হয়। পরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত ৫ সেপ্টেম্বর রাতে যৌথবাহিনী কাদিরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। তাকে আটকের পর তার ছেলে মাহি হাসান নিলয় জানিয়েছিলেন, অস্ত্র উদ্ধারের কথা বলে যৌথবাহিনী তাদের বাড়িতে অভিযান চালিয়ে তার বাবাকে আটক করে নিয়ে ব্যাপক মারধর করেছে। তার বাবার বিরুদ্ধে কোন মামলা নেই। ৩ দিন কারাভোগের পর ৮ সেপ্টেম্বর তিনি জামিন পান।
বড়লেখা থানার ওসি আবদুল কাইয়ূম নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক আবু হাসানের দায়েরকৃত মামলায় সাবেক যুবলীগ নেতা আব্দুল কাদিরকে সন্ধিগ্ধ আসামি হিসাবে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে