admin
প্রকাশিত: 10:23 PM, December 3, 2024
মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে সিলেটে বিষিয়ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা প্রশাসন সিলেটের আয়োজনে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে শিশু একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকল বিভাগের জন্য উন্মুক্ত মাধ্যম রেখে এবারের প্রতিযোগিতার বিষয় নির্বাচন করা হয়েছে জাতীয় পতাকা, জাতীয় স্মৃতিসৌধ এবং সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা বলেন, তিনটি বিভাগে শিশু থেকে ১০ম শেণির শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিশু থেকে ৩য় শ্রেণির শিশুদের নিয়ে গঠিত ‘ক’ বিভাগের জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে জাতীয় পতাকা। ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি নিয়ে গঠিত ‘খ’ বিভাগ জাতীয় স্মৃতিসৌধ এবং ‘গ’ বিভাগে অন্তর্ভুক্ত ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনার আঁকবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একাডেমি থেকে কার্টিজপেপার সরবরাহ করা হবে। রং, তুলি, পেন্সিল, বোর্ড ইত্যাদি প্রতিযোগীদের সঙ্গে আনতে বলা হয়েছে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তার স্বাক্ষরিত একটি অফিস আদেশে প্রতিযোগীদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে