editor
প্রকাশিত: 12:54 PM, December 5, 2024
নিউজ ডেস্ক: বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবী কবি-বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ( জেওসিএল)-এর স্বাধীন ডাইরেক্টর নির্বাচিত হয়েছেন। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্মারক নং-২৪ তারিখ ২৬/১১/২০২৪ অনুযায়ী তাকে এ নিয়োগ দেয়া হয়েছে।
সালেহ আহমদ খসরু বিয়ানিবাজার উপজেলার আলীনগর নিবাসী সাবেক পুলিশ কর্মকর্তা মরহুম মজির উদ্দিন আহমদ চৌধুরী ও শামসি খানম চৌধুরীর জ্যেষ্ঠপুত্র। সিলেট মহানগর বিএনপি’র সাবেক সহসভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক সালেহ আহমদ খসরু সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকালে পুলিশের গুলিতে আহত হন। দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান মুসলিম সাহিত্য সংসদের অন্যতম পৃষ্ঠপোষক সদস্য সালেহ আহমদ খসরু রাজনীতির পাশাপাশি সাহিত্যচর্চায় নিবেদিত। তিনি বিভিন্ন সংবাদপত্রে নিয়মিত কলাম লেখেন।
ইতোমধ্যে প্রকাশিত তার গ্রন্থগুলো হচ্ছে-ফুটেছে সন্ধ্যামালতী (কাব্যগ্রন্থ), বীর বিক্রমের সাথে এক দুপুর থেকে আরেক দুপুর (বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সিলেটে পরিচালিত যুদ্ধকথা), মাধবীলতার সংসার (কাব্যগ্রন্থ), অনলে তুষার (কলাম)। ব্যক্তিগত জীবনে কন্যা নুসরাত আহমদ নিশি, কন্যা তাসনিয়া আহমদ লিলি ও পুত্র আরমান আহমদ আফ্রিদির জনক এবং তার স্ত্রী রোমানা আহমদ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে