editor
প্রকাশিত: 2:05 PM, December 5, 2024
সংবাদ বিজ্ঞপ্তি: পাঠকপ্রিয় জাতীয় দৈনিক ‘আমার দেশ’-এর সিলেট ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক খালেদ আহমদ। দৈনিকটির সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান স্বাক্ষরিত নিয়োগপত্রে জানানো হয়, ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে তিনি এই পদে দায়িত্ব গ্রহণ করবেন।
খালেদ আহমদ সাংবাদিকতা পেশায় রয়েছেন প্রায় ৩০ বছর ধরে। ১৯৯৪ সালে তিনি সাংবাদিকতা শুরু করেন এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক, অনলাইন মিডিয়ায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
২০০৪ সালে দৈনিক ‘আমার দেশ’ প্রথম প্রকাশিত হলে তিনি সিলেট ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
কর্মজীবন : দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সিলেটের ঐতিহ্যবাহী ‘দৈনিক সিলেটের ডাক’-এর সিনিয়র রিপোর্টার, ‘দৈনিক জালালাবাদ’-এর স্টাফ রিপোর্টার এবং ‘সিলেট সংলাপ’-এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রেসক্লাব ও সামাজিক সংযোগ: সাংবাদিক খালেদ আহমদ সিলেট প্রেসক্লাবের একজন সম্মানিত সদস্য এবং টানা ২৭ বছর ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছেন। বর্তমানে তিনি সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, তিনি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত।
পারিবারিক পরিচিতি: খালেদ আহমদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামে। তিনি মরহুম আব্দুন নূরের কনিষ্ঠ পুত্র। মরহুম আব্দুন নূর ছিলেন জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং জয়কলস ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান।
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
4 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
4 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
4 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
8 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
2 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
8 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
3 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা