editor

প্রকাশিত: 6:56 PM, December 7, 2024

আ.লীগের রক্ত-মাংসে ফ্যাসিজম মিশে আছে : মিফতাহ সিদ্দিকী

কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কর্মী সভা

আ.লীগের রক্ত-মাংসে ফ্যাসিজম মিশে আছে : মিফতাহ সিদ্দিকী

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট) মিফতাহ্ সিদ্দিকী বলেছেন,  আওয়ামী লীগের রক্ত-মাংস-অস্থিতে ফ্যাসিজম মিশে আছে। তাই আওয়ামী ফ্যাসিজম রুখে দিতে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই খুনি হাসিনা ও তার দল আওয়ামী লীগ বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় হত্যাকাণ্ড চালিয়েছে, শাপলাচত্বরে হেফাজতের মহাসমাবেশে হত্যাকাণ্ড করেছে, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে প্রায় দুই হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। শুধু হাসিনার ইতিহাসই হত্যাকাণ্ডের ইতিহাস নয়, স্বাধীনতা পরবর্তীতে ১৯৭২ সালে ক্ষমতায় আসার পর শেখ মুজিবুর রহমানও হাজার হাজার মানুষকে হত্যা করেছিল। দেশে একনায়কতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার চেষ্টা চালিয়েছিল।

তিনি আরোও বলেন, শেখ মুজিব চারটি পত্রিকা বাদে দেশের সব পত্রিকা নিষিদ্ধ করেছিল। ইতিহাসের পটপরিক্রমায় আজ আওয়ামী লীগের রাজনীতিই বাংলার মাটিতে অঘোষিতভাবে নিষিদ্ধ হয়ে গেছে। দেশের মানুষ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা জোর করে বিনা ভোটে টানা চারবার ক্ষমতা দখল করেছে। ৪১ সাল পর্যন্ত ক্ষমতা আঁকড়ে থাকার স্বপ্নে বিভোর আওয়ামী লীগ ক্ষমতা রক্ষার জন্যই দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারদের হত্যাসহ আওয়ামীবিরোধী দেশের সচেতন হাজারো মানুষকে হত্যা ও গুম করেছে। আয়না ঘরের জন্ম দিয়েছে।

তিনি শনিবার (৭ ডিসেম্বর) মৌলভীবাজর জেলার কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সভাপতির বক্তব্যে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, ফ্যাসিস শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা গল্প সাজিয়ে প্রচার করছে। ভারতের উগ্র হিন্দুদের আমাদের দেশের বিরুদ্ধে খেপিয়ে তোলার অপচেষ্টা করছে। আওয়ামী লীগের ১৭ বছরের শাসন আমলের চাইতে দেশের হিন্দুরা এখন ভালো আছে শান্তিতে আছে। তাদের প্রতি কোনো অত্যাচার করা হচ্ছে না। মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিম সুসম্পর্ক নষ্ট করার পাঁয়তারা করছে। দেশের মানুষকে তাই সব সময় সচেতন থাকতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান, জেলা আহ্বায়ক কমিটির সন্মানিত সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, মোশাররফ হোসেন বাদশা, ওয়ালি সিদ্দিক, এডভোকেট আবেদ রাজা, এম এ মুকিত, আশিক মোশাররফ, মো: মহসিন মিয়া মধু, হেলু মিয়া, বকসী মিসবাউর রহমান, মতিন বকস্, ফকরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান, আবুল কালাম বেলাল, আব্দুর রহিম রিপন, মনোয়ার আহমেদ রহমান, গাজী মারুফ, সেলিম মো: সালাউদ্দিন, দুরুদ আহম্মদ, আনিসুজ্জামান বায়েছ।

কর্মীসভা পরিচালনা করেন স্বাগত কিশোর দাস চৌধুরী ও মাহবুব ইজদানী ইমরান। উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা বিএনপি নেতা গোলাম কিবরিয়া শফি, মো: আবুল হোসেন, অলি আহমদ খান ও ইকবাল পারভেজ চৌধুরী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে