editor
প্রকাশিত: 10:32 PM, December 7, 2024
নিউজ ডেস্ক: মিয়ানমারের রাখাইনে বিমান হামলা ও ভারী গোলা বিস্ফোরণে কাঁপছে টেকনাফ সীমান্ত। এতে আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন সীমান্তের বাসিন্দারা। শনিবার (৭ ডিসেম্বর) ভোর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ ভেসে শোনা যায়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত টানা বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
টেকনাফ সীমান্তের বাসিন্দা মো. আলমগীর আকাশ জানান, মিয়ানমারের চলমান যুদ্ধে আরাকান আর্মি গত ১০ মাসে রাখাইনের অধিকাংশ সেনা ক্যাম্প ও বিজিপির সীমান্ত চৌকি দখল করে নেন। এখন এসব দখলের পরে আরাকান আর্মি রাখাইনের মংডু শহর পুরোপুরি দখল নিতে হামলা চালাচ্ছেন। অপরদিকে মিয়ানমার সেনাবাহিনীও শহরটি নিয়ন্ত্রণে রাখতে পাল্টা বিমান হামলা ও ভারী গোলাবর্ষণ করছেন। শুক্রবার মধ্যরাতেও যুদ্ধ বিমানের শব্দ শোনা গেছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির মধ্যে যুদ্ধ চলতেছে। ওই যুদ্ধে বিকট শব্দের পাশাপাশি টেকনাফ সীমান্তে ঘরবাড়ি কেঁপে উঠছে। এতে আমিও ভয় পেয়ে গিয়েছিলাম।
সীমান্তে বাসিন্দাদের তথ্য মতে রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। মিয়ানমারের সরকারি বাহিনী এখন আকাশ যোগে হামলা করছে। আরাকান আর্মিও মংডু শহর পুরোপুরি দখল করতে পাল্টা হামলা
ইউএনও আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডের সঙ্গে কথা হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে কোনো অবৈধ অনুপ্রবেশকারী যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত এলাকায় কড়া নজরদারির পাশাপাশি টহল জোরদার রাখা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে