editor
প্রকাশিত: 1:36 PM, December 8, 2024
জুড়ী সংবাদদাতা : আগরতলা ও ত্রিপুরায় বাংলাদেশের উপ-হাইকমিশনে উগ্র ভারতীয়দের হামলার প্রতিবাদ, বাংলাদেশকে নিয়ে ভারতের অপপ্রচার, ষড়যন্ত্র ও সীমান্ত হত্যার বিরুদ্ধে মৌলভীবাজারের জুড়ী উপজেলার বটুলি এলাকার ভারতীয় সীমান্তে সর্বধর্মীয় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
সাধারণ ছাত্র-জনতার ব্যানারে শনিবার (৭ ডিসেম্বর) প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল করে ভারতীয় সীমান্তের দিকে যান স্থানীয়রা। এসময় সীমান্তের জিরো পয়েন্টে বিজিবির ব্যারিকেডের সামনে বিক্ষোভ করেন তারা।
ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম শেলুর সভাপতিত্বে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. তারেক মিয়ার সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন ইসলামী চিন্তাবিদ মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, পূজা উদযাপন পরিষদের জায়ফরনগর ইউনিয়ন শাখার সভাপতি রতীশ চন্দ্র দাশ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ফুলতলা ইউনিয়ন শাখার সভাপতি মিলন চন্দ্র পাল, সাগরনাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরফ উদ্দিন, ফুলতলা ইউনিয়ন পরিষদের সদস্য ইমতিয়াজ গফুর মারুফ, খ্রিস্টান সম্প্রদায়ের এলবিনটিলা খাসিয়া পুঞ্জির মন্ত্রী এনথনি পাটোয়াট, ফুলতলা জামে মসজিদের ইমাম সাইকুল ইসলাম সাদী, ফুলতলা চা বাগানের পুরোহিত রাজেন্দ্র প্রসাদ পান্ডে, জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ইমরানুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, রাজনৈতিক ব্যক্তিত্ব মুজিবুর রহমান আজিজি, মাওলানা আব্দুল মছব্বির, জামাল উদ্দিন সেলিম, মাস্টার মোস্তাকিম আলী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ফুলতলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আতিতোষ রায় পাপ্পু, গাঙকুল পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক দিবাকর দাস, পূজা উদযাপন পরিষদের ফুলতলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক স্বপন মল্লিক, ফুলতলা বশিরউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক পিংকু চন্দ্র পাল, সরস্বতী বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক উজ্জ্বল চন্দ্র পাল, ছাত্র প্রতিনিধি আফজাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন মুসলিম, হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সামাজিক সংগঠন, স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
বক্তব্যে ইসলামী ব্যক্তিত্ব মাওলানা আমিনুল ইসলাম বলেন, ভারতের মিডিয়া প্রতিনিয়ত ভিত্তিহীন ও বানোয়াট খবর প্রচার করছে বাংলাদেশ নিয়ে। এগুলো বন্ধ না হলে উভয় দেশ ক্ষতিগ্রস্ত হবে। আমি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই, এতো অপপ্রচারের পরও তারা শান্ত আছে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে, এই সম্প্রীতি ইতিহাস হয়ে থাকবে।
ফুলতলা বশিরউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক পিংকু চন্দ্র পাল, বলেন, আমরা হিন্দু-মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সেটা আমাদের ধর্মীয় পরিচয়। কিন্তু আমাদের জাতিগত পরিচয় আমরা বাংলাদেশী এবং আমরা বাঙালি। আমরা আমাদের জাতীয় স্বার্থে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলেই কঠোরভাবে ঐক্যবদ্ধ। দেশ ও জাতির কল্যাণে যেকোন পরিস্থিতি মোকাবেলায় আমরা সদা প্রস্তুত।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে