editor
প্রকাশিত: 10:43 AM, August 2, 2024

হামলায় ভাংচুরকৃত আসবাবপত্র
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজারের তিলপাড়ায় পাওনা টাকা না পেয়ে ঋণ গ্রহিতা জামাল উদ্দিনের উপর হামলা ও তার বসতঘরে ভাংচুর চালিয়েছে পাওনদার। ১ আগস্ট বৃহস্পতিবার রাত ৮টায় পাওনদার জাহেদ হোসেন ৪/৫জন সহযোগী নিয়ে জামাল উদ্দিনের বাড়িতে গিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে। পরে প্রতিবেশীরা আহত জামাল উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। জামাল উদ্দিন স্থানীয় তিলপাড়া গ্রামের ছিফত আলীর পুত্র।
জানা যায়, পুত্র জুনেদ আহমদকে প্রবাসে পাঠানোর জন্য প্রায় ৮বছর পূর্বে ২০১৬ সালের ২০জুন ৭লক্ষ ৫০হাজার টাকা ঋণ নেন জামাল উদ্দিন দম্পতি। স্থানীয় নালবহর গ্রামের জাহেদ হোসেনের কাছে জমি বন্ধক রেখে ঋণ চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে এই টাকা ঋণ নেন তারা। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও জাহেদ হোসেনের পাওনা টাকা পরিশোধ করেননি জামাল উদ্দিন ও তার স্ত্রী। বারংবার তাগদা দেয়ার পরও টাকা না পেয়ে চুক্তিপত্রে ঋণ গ্রহিতা জামাল উদ্দিনের স্ত্রীর নাম থাকায় তার নামে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন জাহেদ হোসেন। কিন্তু এরপরও পাওনা টাকা উদ্ধার করতে পারছিলেন না। এই অবস্থায় ঘটনার দিন ১ আগস্ট বৃহস্পতিবার রাত ৮টায় জাহেদ হোসেন ৪/৫ সহযোগী নিয়ে জামাল উদ্দিনের বাড়িতে যায়। এসময় তাদের সাথে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। তারা জামাল উদ্দিনের কাছে পাওনা টাকা চাইতে গেলে উভয় পক্ষে বাকবিতন্ডা ঘটে। এসময় জাহেদ হোসেন সহযোগীদের নিয়ে জামাল উদ্দিনের উপর হামলা চালায়। তারা জামাল উদ্দিনকে কিল, লাথি ও লাঠি দিয়ে বেদড়ক মারধর করে। হামলাকারীরা একপর্যায় জামাল উদ্দিনের বসতঘরে লাঠি ও লোহার রড দিয়ে হামলা চালায়। তারা ঘরের আসবাবপত্র এলোপাতাড়ি ভাংচুর করে। এসময় ভয়ে পরিবারের লোকজন চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। লোকজন আসতে দেখে হামলাকারীরা হুমকী দিয়ে চলে যায়। জাহেদ হোসেন প্রকাশ্যে হুমকী দিয়ে যায়, তার টাকা জরুরীভিত্তিতে পরিশোধ করা না হলে, জামাল উদ্দিন ও তার পরিবারের সদস্যদের মারাত্বক ক্ষতি করা হবে।
পরে প্রতিবেশীরা এসে জামাল উদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জামাল উদ্দিন ও তার পরিবারের লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।
2 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
4 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
5 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ
5 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ
5 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক
8 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
2 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
5 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট