admin
প্রকাশিত: 9:26 PM, December 10, 2024
এক যুক্তরাষ্ট্র প্রবাসীর দোকান কোঠা নিয়ে তালবাহানা করছেন দোকোন কোঠার ভাড়াটিয়া। এই বিষয়ে ঐ প্রবাসী সিলেট জেলা প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, এসএমপি কমিশনার, সিলেট চেম্বার অব কমার্স, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের কাছে নিয়ে বিচার চেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী শাব্বির আহমদ লোকমান পৃথক অভিযোগ দাখিল করেছেন। দক্ষিণ সুরমার ভার্তখলা স্বর্ণালী-৫ এর মোঃ আবুল বাশারের পুত্র শাব্বির আহমদ লোকমানের পক্ষে গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জ বরাইয়া উত্তর ভাগ গ্রামের আওলাদ আলীর পুত্র মো. ছানু মিয়া।
অভিযোগে সিলেট নগরীর আল-মারজান শপিং সেন্টারের ৬নং দোকান কোঠার মালিক শাব্বির আহমদ লোকমানে দোকান কোঠাটি নিয়ে নানা ধরনের প্রতারণা শুরু করেছেন শিবগঞ্জ সবুজ বাগ ১৫/৪ এর জয়নুল কোরেশীর পুত্র আতিকুর রহমান কোরেশী। তাদের স্থায়ী ঠিকানা আশ্রাকাপন, কদমহাট, রাজানগর, মৌলভীবাজার।
অভিযোগে উল্লেখ করেন নগরীর জিন্দাবাজারস্থ আল-মারজান শপিং সেন্টারের ৬নং দোকান কোঠার মালিক শাব্বির আহমদ লোকমান। তিনি আতিকুর রহমান কোরেশীকে ৮ বছর আগে দোকান কোঠাটি ভাড়া প্রদান করেন। পরে বিগত ০১/০৫/২০১২ইং হইতে ৩০/০৪/২০২৪ইং তারিখ পর্যন্ত অর্থাৎ আরো ২ বছরের আবারও ভাড়া প্রদান করেন এবং ২ বছর পূর্ণ হলে দোকান কোঠা ছেড়ে দেওয়ার কথা চুক্তিপত্রের ৫ এবং ৮ নং শর্তাবলীতে উল্লেখ করে দেই। যাহা সম্পূর্ণ চুক্তিপত্রে লেখা আছে।
মেয়াদ শেষ হওয়ার পর আতিকুর রহমান কোরেশী তার দোকান কোঠা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করিলে তিনি দোকান কোঠা না ছাড়িয়া অসৎ উদ্দেশ্যে নানান ঠাল বাহানা করিতেছেন এবং দোকান না ছাড়িয়া লোকমানের প্রতিনিধিকে হুমকি দামকি প্রদান করছেন। যাহা সম্পূর্ণ অন্যায়ভাবে তার দোকান কোঠাটি জোরপূর্বকভাবে দখল করে আছেন। এই বিষয়ে লোকমান মার্কেটের ব্যবসায়ী সমিতিকে আবেদন করলে মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ বসে আলোপ আলোচনার মাধ্যমে আতিকুর রহমান কোরেশীর আরো ১ বছরের জন্য দোকান কোঠাটি ব্যবসা পরিচালনা জন্য প্রদানের জন্য বলে সেই প্রস্তাবে লোকমান রাজি হয়ে যান। কিন্তু আতিকুর রহমান কোরেশী রাজি না হওয়া মার্কেট ব্যবসায়ী সমিতি কমিটি থেকে আতিকুর রহমান কোরেশী ব্যবসায়ী সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করেন।
সর্বশেষ এই বিষয়ে এসএমপির কোতোয়ালী থানায় একটি অভিযোগও দাখিল করা হয়েছে।
1 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 6 বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে
4 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
8 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
1 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
8 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
7 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
5 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর