editor
প্রকাশিত: 7:59 PM, December 12, 2024
বিএনপি কেন্দ্রীয় সংসদের সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, শহীদ প্রেডিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এদেশের কৃষি ও কৃষকের উন্নয়নের অগ্রপথিক। তিনি সূচনা করেছিলেন ঐতিহাসিক খালখনন কর্মসূচি, যা এদেশের কৃষিতে বিপ্লব এনেছিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষিজমিতে কৃষকদের সাথে কাঁেধ কাঁধ মিলিয়ে কাজ করেছেন, তাদের উৎসাহ জুগিয়েছেন। তিনি আরো বলেন, সৎ, নির্লোভ ও সাহসী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি বিপ্লবকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে এবং কৃষি ও কৃষকদের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।
গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল এর ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেট মহানগর কৃষকদলের নগরীতে বর্ণাঢ্য র্যালী পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দুপুর ১২টায় র্যালীটি নগরীর রেজেস্টারী মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সিলেট মহানগর কৃষক দলের সভাপতি , মহানগর বিএনপির সাবেক ১ম যুগ্ম আহবায়ক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় সংসদের সহ-ক্ষুদ্র ঋন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। র্যালী ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ূম জালালী পংকী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, সহ-সভাপতি নিগার সুলতানা ডেইজি, যুগ্ম সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, মহানগর মহিলা দলের সাধারন সম্পাদিকা ফাতেমা জামান রোজি, সাংগঠনিক সম্পাদক রেহানা ফারুক শিরিন, সিলেট জেলা ওলামা দলের সদস্য সচিব এম এম কামাল উদ্দিন, মহানগর বিএনপির ত্রান ও পুনর্বাসন সম্পাক আব্দুল কাহির, প্রকাশনা বিষয়ক সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকী, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ।
র্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান আহমদ, সাবেক যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মখর, সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, জাকারিয়া আহমদ, সুলতান আহমদ চৌধুরী, আবুল কাশেম চৌধুরী, একে এম শাহাজাহান, ফখর উদ্দিন, মাহবুবুর রহমান মনতাজ, নুরুল ইসলাম, খন্দকার আব্দুল মুমিন, ময়নুল হক স্বাধীন, তাহের আলী সুমন, আব্দুন নুর, আব্দুল মুহিত, জাহাঙ্গীর আলম চৌধুরী, কাজী রাজু আহমদ, আফতাব আহমদ প্রমুখ।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর