editor
প্রকাশিত: 9:13 PM, December 13, 2024
বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ সভাপতি কে এম আবদুল্লাহ আল মামুন বলেছেন “শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড যেমন একজন ব্যাক্তিকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে ঠিক তেমনি একটি আদর্শ শিক্ষা ব্যাবস্থা একটা জাতীকে আত্মপ্রত্যয়ে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করে আর এ অর্থেই শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদন্ডহীন একটি প্রাণী যেমন জীবন চলার পথে নিজেই নিজের জন্য বোঝা হয়ে দাঁড়ায় ঠিক তেমনি শিক্ষা ব্যাতীত একটি জাতি অগ্রগতির পথে হাটতে পারে না। তাই একটি জাতির উন্নতির প্রথম শর্ত হচ্ছে শিক্ষা।”
তিনি বলেন দুর্ভাগ্য এ জাতির। মেরুদণ্ডের মতো গুরুত্বপূর্ণ এই শিক্ষাই আজ বাংলাদেশে সবচেয়ে বেশি অবহেলিত। একদিকে বৃটিশ প্রবর্তীত, নৈতিক মূল্যবোধহীন-শেকড় বিচ্ছিন্ন শিক্ষা কারিকুলাম নিয়ে খুড়িয়ে খুড়িয়ে পথ চলছে দেশ। তার উপর বিগত সরকারের আমলে পাঠ্যপুস্তক সংস্কারের নামে কোমলমতি শিশুদের বইয়ে এমন কিছু বিষয় সংযোজন করা হয়েছে যা নিশ্চিতভাবে মানবিক ও সামাজিক অবক্ষয়ের পথকে প্রশস্ত করবে। সুতরাং একটি দায়িত্বশীল জাতি গড়ে তোলতে হলে দেশের শিক্ষা ব্যাবস্থার সংস্কারের প্রতি গুরুত্বারোপ করতে হবে সর্বাগ্রে। বস্তুত দেশের সংখ্যাগরিষ্ট মানুষের আদর্শ ও বিশ্বাসের ভিত্তিতে একটি মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।
বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস সিলেট মহানগরীর জালালাবাদ থানার কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
১৩ ডিসেম্বর শুক্রবার সকালে স্থানীয় টুকের বাজারে থানা সভাপতি ইশমাম আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি মিজানুর রহমান, খেলাফত মজলিস জালালাবাদ থানা সভাপতি হাফিজ কামরুল ইসলাম, মহানগর নির্বাহী সদস্য জুবায়ের আহমদ, সিলেট সদর উপজেলা সহ সভাপতি আখম লোকমান, শাবিপ্রবির পাঠাগার সম্পাদক রায়হান উদ্দিন, ইসলামি ছাত্র মজলিস এমসি কলেজের সেক্রেটারি আহমদ সালমান।
থানা সেক্রেটারি জুনাইদ আসিফের পরিচালনায় কর্মী সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন থানার অফিস ও প্রকাশনা সম্পাদক সাঈদ ইব্রাহিম নাবিল, প্রশিক্ষণ সম্পাদক উমায়ের খান, ৩৮ নং ওয়ার্ডের উবায়েদুর রহমান সাফওয়ান, শিবের বাজার শাখার সভাপতি আশরাফুল ইসলাম, পিঠারগঞ্জ শাখার সভাপতি আলী আকবর প্রমুখ।
সমাবেশ শেষে এক দাওয়াতি মিছিল টুকের বাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর