editor

প্রকাশিত: 6:05 PM, December 14, 2024

হযরত শাহমীর (র:) শাহী ঈদগাহ ব্যবসায়ী সমিতি’র অভিষেক অনুষ্ঠিত

হযরত শাহমীর (র:) শাহী ঈদগাহ  ব্যবসায়ী সমিতি’র অভিষেক অনুষ্ঠিত

হযরত শাহমীর (র:) শাহী ঈদগাহ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর অভিষেক সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে হযরত শাহমীর (র:)জামে মসজিদ সংলগ্ন মাঠে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হযরত শাহমীর (র:) শাহী ঈদগাহ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ গিয়াস উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট জেলার সভাপতি মো: ময়নুল হক চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: বদরুজ্জামান সেলিম, এস.এম.পি’র এয়ারপোর্ট থানার অফিসার্স ইনচার্জ সৈয়দ আনিসুর রহমান, হযরত শাহমীর (রঃ) জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ডা: এম. এ মতিন, যুক্তরাজ্য প্রবাসী মঞ্জুজ জামান চৌধুরী, টিবি গেইট জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি হাজী তারেক হোসেন তারু মিয়া, বৃহত্তর শাহী ঈদগাহ সমিতি ইউকে’র সহ-সভাপতি মান্না সিদ্দিকী।
অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেন, সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করা একটি ইবাদত। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে ভোক্তা সাধারণের চাহিদার প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। ভেজাল পণ্য বিক্রি করা কোন অবস্থাতেই সঠিক নয়।  মানুষের চাহিদার প্রতি লক্ষ রেখে ও সততার পরিচয় দিয়ে আমাদের ব্যবসা করা উচিত। বক্তারা আরো বলেন, ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ থাকলে সকল সমস্যা মোকবিলা করা সম্ভব। তাই ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও কল্যাণের লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সমিতির সাধারণ সম্পাদক মো: শহিদুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সমিতির সিনিয়র সহ-সভাপতি ডা. মোস্তফা আজাদ, শাহমীর (রহ.) মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মোঃ আব্দুর রহমান আমিনি, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জিয়াউদ্দিন চৌধুরী লিটন, শাহমীর মসজিদ পরিচালনা কমিটির সাবেক কোষাধ্যক্ষ আব্দুস শহীদ শাহীন, বিএনপি নেতা মোহাম্মদ সাজ্জাদুর রহমান, সমিতির সহ-সভাপতি ডা. বিপ্লব দেব, সহ-সভাপতি মাসুদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক দিলওয়ার হোসেন, অর্থ সম্পাদক মোঃ মিলাদ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মেরাজ আলী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ফাহিম আহমদ। মোনাজাত পরিচালনা করেন হযরত শাহামীর রাহঃ মাদ্রাসার মুহতামিম মাওলানা আশরাফ আলী দেওবন্দী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর