editor

প্রকাশিত: 6:42 PM, December 14, 2024

গণতান্ত্রিক, আধুনিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে

শহীদ বুদ্ধিজীবি দিবসে জেলা ও মহানগর বিএনপির আলোচনা সভায় কয়েস লোদী

গণতান্ত্রিক, আধুনিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে চৌহাট্টাস্থ বুদ্ধিজীবি স্মৃতি সৌধে পুস্পস্থক অর্পণ করা হয়। বিকেলে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হল রুমে আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, গণতন্ত্র হত্যা ও গণহত্যা করে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। বাংলাদেশের মানুষ ১৯৭১ সালে যে কারণে যুদ্ধ করেছিলো একটা স্বাধীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য। বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে আমরা পেয়েছিলাম একটি স্বাধীন রাষ্ট্র।
তিনি আরোও বলেন, ২০২৪ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতা ৫ আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে ১৭ বছর পর ফ্যাসিসবাদ মুক্ত হয়েছে দেশ। আমরা ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র ও একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের পূর্ব মুহূর্তে পাক-হানাদার বাহিনী বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক, বৈজ্ঞানিক এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিদের তুলে নিয়ে গিয়ে হত্যা করে। ১৯৭১ সালে আমরা জাতির বর্ণ ব্যক্তিদের হারিয়েছি। আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করি ও তাদের রুহের মাগফিরাত কামনা করছি।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিবের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সিলেটের পাবলিক প্রসিকিউটর (পি.পি) এডভোকেট মো. আশিক উদ্দিন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডীন ডা. নাজমুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, ডা. আশরাফ আলী, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা বেলায়েত হাসান লিটন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, মহানগর বিএনপির প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত জাকি, যোগাযোগ বিষয়ক সম্পাদক ফয়েজ আহমদ মুরাদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, মহানগর বিএনপি তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না, সহ সাংগঠনিক সম্পাদক ছাব্বির আহমদ, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, শফিক নুর, মহানগর বিএনপির সহ অর্থ সম্পাদক আলমগীর হোসেন, সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, মহানগর বিএনপির সহ অর্থনীতি বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রানা, সহ পাঠাগার সম্পাদক সৈয়দ রাজন, জেলা বিএনপির সহ মৎস্য সম্পাদক ইসলাম উদ্দিন, জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন সামুন, মহানগর বিএনপির সদস্য ইফতেখার আহমদ পাবেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাশিম জাকারিয়া, আব্দুস সালাম টিপু, আব্দুল মুনতাসের চৌধুরী সাব্বিহ, এনামুল আজিজ মুন্না, আফতাব উদ্দিন, নজরুল ইসলাম, কবির আহমদ নুনু, সালাউদ্দিন আহমদ, আক্তার জয়, সুমন আহমদ, রুবেল আহমদ, মনির আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর