editor
প্রকাশিত: 7:27 PM, December 14, 2024
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন, কানাইঘাট উপজেলা শাখার উদ্দ্যোগে ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) গাছবাড়ী বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মানবাধিকার প্রতিষ্ঠায় অবদান ও সহযোগীতা করার জন্য পুলিশ প্রশাসন, শিক্ষক, ইউপি চেয়ারম্যান, সামাজিক সংগঠন, সফল কৃষককে সম্মাননা ও শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন সিলেট জেলার সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার সাইফুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের অতিরিক্ত নির্বাহী পরিচালক রকিব আল মাহমুদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর, সিলেট জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট খায়রুল আলম বকুল। স্বাগত বক্তব্য রাখেন আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন কানাইঘাট উপজেলার সভাপতি মো: বুরহান উদ্দীন।
জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদ মাশরুফ পরশ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার কানাইঘাট উপজেলা শাখার উপদেষ্টা মাষ্টার নুরুল আমিন, মো: আব্দুল্লাহ, আজীবন সদস্য নির্মল, কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফাহাদুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, সমাজ সেবা সম্পাদক বিলাল আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কানাইঘাট উপজেলা কমিটির উপদেষ্ঠা মোহাম্মদ ইসহাক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের সর্বজনীন, সহজাত, অহস্তান্তরযোগ্য ও অলঙ্ঘনীয় অধিকারই হলো মানবাধিকার। বর্তমানে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মানবাধিকার প্রতিষ্ঠা ও রক্ষায় প্রতিনিয়ত আন্দোলন-সংগ্রাম করতে হচ্ছে। বিশ্বের সব নির্যাতিত-নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় সবাইকে সোচ্চার হতে হবে।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর