editor
প্রকাশিত: 10:05 PM, December 14, 2024
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগরের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহীন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নিবেদিত ছিলেন। তিনি খালকাটা কর্মসূচির মাধ্যমে কৃষকদের সাথে মাঠে নেমে কাজ করেছিলেন। তাঁরই আদর্শ নিয়ে বিএনপি নেতাকর্মীরা বৈষম্যহীন সমাজ বিনির্মানে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। শীতের সময় তারা অনেক কষ্ট পায়। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। শীতের শুরু থেকেই শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন কৃষকদল নেতা সালেক আহমদ। প্রতিবছরের ন্যায় এবারও শীতার্ত অসহায় মানুসের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন যা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ২৪ নং ওয়ার্ডের কুশিঘাট এলাকায় জাতীয়তাবাদী কৃষকদল ২৪ নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সালেক আহমদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আব্দুল করীমের সভাপতিত্বে ও কৃষকদল নেতা ময়নুল হক স্বাধীনের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক ও ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহিম আলী বাসু, সহ-মৎস্য বিষয়ক সম্পাদক শাহীন আহমদ, মহানগর কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, সাবেক সদস্য তাহের আলী সুমন, খন্দকার আব্দুল মোমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সদস্য ও ২৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, পারভেজ আহমদ, ২৪নং ওয়ার্ড বিএনপির সহ-দপ্তর সম্পাদক ওয়াকিল আহমদ, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, মহানগর যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক সাদ্দাম আহমদ, যুবদল নেতা কয়েছ আহমদ, মহানগর যুবদলের সদস্য বুরহান আহমদ, ২৪নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফ আহমদ মনছুর প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ২৪নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব আলাল আহমদ শিমুল।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর