admin
প্রকাশিত: 6:10 PM, August 10, 2024
স্টাফ রিপোর্ট::
সিলেট মহানগরীর সৌদাগরটুলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর এক সাবেক নেতা ইমন আহমেদ এর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ৯ আগস্ট, রাত ৮টা ১৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে। এ সময় এলাকায় আতঙ্কের পরিস্থিতি তৈরী হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক নারী নাম প্রকাশ না করার শর্তে আমাদের জানান, “২০/৩০ জন লোক সমবেত হয়ে হাক চিৎকার করছিল। হাতে লাঠিসোঁটা–রামদা ছিল। ওরা ভাঙচুর করে আগুন লাগিয়ে চলে গেল। বাড়ির লোকজন প্রান রক্ষার্থে অন্যত্র চলে গেছেন”।
ঘটনার আরও দুজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলার সময় হামলাকারীরা স্থানীয় লোকজনকে ভিডিও ও ছবি তোলায় বাধা দেন। তারা জানান যে, ইমন আহমেদ এর খুজে আক্রমণকারীরা এসেছিলো, কিন্তু সে দেশের বাহিরে থাকায় হামলাকারীরা তার পরিবারের লোকজনকে উচ্চস্বরে গালাগালি করে বলে যে “তোদের ছেলে আমাদের সাথে বেঈমানী করে বিদেশে আরাম আয়েশে আছে, তাকে বলিস সে দেশে আসলে আমরা তাকে দেখে নিবো”। এই বলেই তারা বাড়ি ঘরে হামলা করে এবং পেট্রোল ঢেলে অগ্নি সংযোগ করে চলে যায়। সূত্রের বরাতে জানা যায় যে, এই হামলার সময় ইমন আহমেদ এর রাজনৈতিক সাবেক সহকর্মী মঞ্জু মিয়াকে নেতৃত্ব দিতে দেখা গেছে। কিন্তু কেন তার নিজের দলের সহকর্মী এই হামলায় জড়িত হলো সে বিষয়ে তারা কিছুই জানেন না।
এদিকে পুলিশ এর কাজে নিরবতা থাকায় এই বিষয়ে কোন মামলা এই রিপোর্ট লিখা পর্যন্ত রুজু হয় নাই।
8 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
8 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
1 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
4 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
6 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
5 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে
5 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
3 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার