editor
প্রকাশিত: 9:55 AM, December 18, 2024
প্রেস বিজ্ঞপ্তি: লাল-সবুজ পতাকা উড়িয়ে উল্লাস করার দিন। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। সাধারণত বিজয়ী হওয়া আনন্দের। তবে মরণপণ করে সশস্ত্র যুদ্ধে শত্রুকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জনের যে বিজয়, তার কোনো তুলনা নেই। জাতির জন্য চিরগৌরবময় অবিস্মরণীয় এক দিন। স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকোজ্জ্বল দিন।
তবে একই সঙ্গে দিনটি গভীর বেদনারও। দেশ-জাতিকে পরাধীনতার নিগড়মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছিলেন বাংলা মায়ের বীর সন্তানেরা। অগণিত মা-বোন তাঁদের সম্ভ্রম হারিয়েছেন। জানমালের ক্ষতি হয়েছে অপরিমেয়। কৃতজ্ঞ জাতি আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করবে আত্মদানকারী সেই শহীদদের। স্মরণ করবে সব বীর মুক্তিযোদ্ধাকে।
এই উপলক্ষে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে ১৬ ডিসেম্বর (সোমবার) সিলেট মহানগরীর পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত স্বপ্নের বিদ্যা নিকেতন প্রাঙ্গণে বিজয় দিবসের আলোচনা সভা ও কোমলমতি শিক্ষার্থীদের ও মানবিক কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সিলেট রক্তের অনুসন্ধানে আমরা ও স্বপ্নের বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা মো: তারেক আহমদ এর সভাপ্রতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল যুক্ত ছিলেন স্বপ্নের বিদ্যানিকেতনের উপদেষ্টা, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ নজরুল ইসলাম নাজ, বিশেষ অতিথি, দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন রক্তদাতা ও তরুন সমাজকর্মী নাছিম আহমদ হিমু, সাংবাদিক ফারুক আহমদ,দৈনিক বিজয়ের কন্ঠের স্টাফ রিপোটার মাহামুদুল হাসান নাঈম,ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্ঠাতা হাফিজ মাও. মো.ছালিম আহমদ খান, উপস্থিত ছিলেন সহ- সাংগঠনিক সম্পাদক শুভ দাস, সহ সাংগঠনিক সম্পাদক সুমাইয়া বেগম,প্রচার সম্পাদক মিনা বেগম,মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া সুলতানা,সহ-মহিলা সাম্পদক তাহমিনা আক্তার,সদস্য কর্নক সত্যজিৎ,ইয়াছমিন বেগম,মাছুমা বেগম,নেওরিন বেগম,তামান্না বেগম,সুমাইয়া ইসলাম,সামিহা আক্তার তাহসিন।
বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আমাদের আগামী প্রজন্ম যেন ভুল পথে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। মহান বিজয় দিবসে এটাই হউক আমাদের অঙ্গিকার।-বিজ্ঞপ্তি
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর