editor
প্রকাশিত: 1:12 PM, December 18, 2024
নিজস্ব প্রতিবেদক
মর্যাদার আসন হিসেবে পরিচিত সিলেট-১ (সিলেট সিটি ও সদর) আসনে যে দল বিজয়ী হয় সেই দলই সরকার গঠন করে বলে বিশ্বাস অনেকের। অর্থাৎ সিলেট-১ আসনটি যার সরকারও তার! তাই গুরুত্বপূর্ণ এই আসনে প্রার্থী বাইয়েও সব দল সর্তক থাকে।
রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ এই আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হচ্ছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। তিনি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।
বিষয়টি নেতাকর্মীদের প্রকাশ্যেই জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমদ আযম খান। তিনি সোমবার (১৬ ডিসেম্বর) সিলেট রেজিস্ট্রারী মাঠে বিজয় শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মুক্তাদির সিলেট-১ আসনের প্রার্থী জানিয়ে বক্তব্য রাখেন।
সমাবেশে আযম খান বলেন, ‘এই সদর আসনে (সিলেট-১) প্রার্থী খন্দকার মুক্তাদির। তার জন্য এক সঙ্গে সবাইকে কাজ করতে হবে। ইলিয়াস আলীর রক্ত আমরা বৃথা যেত দেব না। তার রক্তে শপথ নিয়ে আমরা সিলেট বিভাগের ১৯টি আসনে বিজয় নিশ্চিত করবার জন্যে কাজ করবো।’
আযম খানের বক্তব্য প্রদানকালে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী, জেলা সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিবসহ দলের বিভিন্নস্থরের নেতৃবৃন্দ।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর