editor
প্রকাশিত: 12:09 PM, December 19, 2024
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় বর্ণী ইউনিয়নের মোনারাই গ্রামে কাতারি নাগরিক শায়েখ খালেদ সালেহ আশ-শামলান ও শায়েখ ইউসুফ জাছিম আল-খোলাইফি এর অর্থায়নে নতুন মসজিদ নির্মাণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মসজিদের মুতাওয়াল্লী ফয়সল আহমেদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, প্রকল্পের সমন্বয় কাতার প্রবাসী আসহাব উদ্দিন জুয়েল সহ অত্র এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ মুরুব্বিয়ান।
সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে মসজিদের জায়গায় নির্ধারণ ও প্রকল্পের নামকরণ করা হয় উত্তর মোনারাই জামে মসজিদ (মসজিদ আল-কাউসার)। মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর আগামী ১ সপ্তাহ পর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মসজিদ নির্মাণে ব্যয় ধরা হয় কাতারি এক লক্ষ রিয়াল। যা কাতারি নাগরিক শায়েখ খালেদ সালেহ আশ-শামলান ও শায়েখ ইউসুফ জাছিম আল-খোলাইফি সাদকাহে যারিয়া হিসেবে অনুদান করবেন।
মতবিনিময় সভা শেষে কাতারি নাগরিক শায়েখ খালেদ সালেহ আশ-শামলান ও শায়েখ ইউসুফ জাছিম আল-খোলাইফি এবং শায়েখ আমির আল জাবেরী সহ অন্যান্য সংশ্লিষ্ট সবার মা-বাবার জন্য বিশেষ দোয়ার মাধ্যমে সভা সমাপ্তি হয়।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে