admin

প্রকাশিত: 6:20 PM, December 20, 2024

বালাগঞ্জে আতিক হত্যা মামলার প্রধান আসামী ছুফিয়ান কারাগারে

বালাগঞ্জে আতিক হত্যা মামলার প্রধান আসামী ছুফিয়ান কারাগারে

বালাগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আতিকুর রহমান হত্যা মামলার প্রধান আসামী খুনী ছুফিয়ানকে অবশেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর খুনী ছুফিয়ান গত ২৮ নভেম্বর সিলেট আদালতে আত্মসমর্পন করে জামিন চাইতে গেলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আতিক হত্যা মামলার আইনজীবী এডভোকেট মোতাহির আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, খুন হওয়া আতিকুর রহমান বালাগঞ্জের দেওয়ান বাজারের সৌদী প্রবাসী এখলাছুর রহমানের ছেলে। আতিক একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্র ছিলেন।

এদিকে ঘাতক ময়নুল হক ছুফিয়ান একই গ্রামের মনির উদ্দিনের ছেলে। ছুফিয়ানের ভাই বখাটে নজরুল ইসলাম গ্রামের বিভিন্ন বাড়ী দিয়ে যাতায়াত কালে মোবাইলে অশালীন গান বাজাতো এবং অশ্লিল ভিডিও প্রদর্শণের মাধ্যমে তরুণীদের উত্ত্যক্ত করতো। তাছাড়া গ্রামের তরুণীদের সাথে নানা কুরুচিকর কথাবার্তা বলতো এবং মানহানিকর আচরণ করতো। হত্যাকান্ডের ঘটনার দিন নিহত আতিকের বাড়ীর মধ্য দিয়ে যাতায়াতকালে বখাটে নজরুল একই রকম আচরণ করলে আতিকের ভাই মতিউর রহমান এর প্রতিবাদ করেন। এতে ক্ষুদ্ধ হয়ে উঠে নজরুল এবং তাদের দেখে নেওয়ার হুমকি প্রদান করে।

এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ১২জুন পরিকল্পিতভাবে সন্ত্রাসীদের নিয়ে নজরুল ও ছুফিয়ান গ্রামের জামাল মিয়ার বাড়ীর সামনে সামনে ধারালো অস্ত্র দিয়ে আতিককে কুপিয়ে খুন করে। মামলার প্রধান আসামী ছুফিয়ান আতর্কিতভাবে আতিককে উপর্যুপরি কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।

এ ঘটনায় নিহত আতিকের চাচা ইলিয়াছুর রহমান বাদি হয়ে ছুুফিয়ান ও নজরুলসহ ১২ জনকে আসামী করে বালাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার নং ০৭(৬)২৩। ঘাতক ছুফিয়ান প্রায় দেড় বছর পলাতক থেকে দেশ ছাড়ার চেষ্ঠা করে ব্যর্থ হয়ে অবশেষে আদালতে আত্মসমর্প করে। বিজ্ঞ আদালত খুনী ছুফিয়ানকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়