editor

প্রকাশিত: 8:38 PM, December 20, 2024

জাতীয় পতাকা হাতে সিলেট ম্যারাথনে ফিনিশার পদক অর্জন আরিফ উদ্দিন ওলির

জাতীয় পতাকা হাতে সিলেট ম্যারাথনে ফিনিশার পদক অর্জন আরিফ উদ্দিন ওলির

শুক্রবার (২০ ডিসেম্বর) ভোরে সিলেট শহরের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দৌড় প্রতিযোগিতার নতুন এক অধ্যায় রচিত হলো। সুপ্রিম রানার কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত “সিলেট ৭.৫ কিলোমিটার উইন্টার ওয়ার্ড ম্যারাথন ২০২৪”-এ অংশ নেন প্রায় ৪০০ প্রতিযোগী। নারী ও পুরুষ উভয়ের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে এই প্রতিযোগিতা।
ম্যারাথনটি ভোর ৬টা ৩০ মিনিটে কাজী জালাল উদ্দিন স্কুলের সামনে থেকে শুরু হয়ে সিলেটের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। ১৮ নম্বর ওয়ার্ডের তরুণদের এই অনুপ্রেরণামূলক উদ্যোগ ক্রীড়াপ্রেমীদের মন জয় করে নেয় এবং সিলেট শহরের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করে।
এই প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে ফিনিশার পদক অর্জন করেন মো. আরিফ উদ্দিন ওলি। প্রতিযোগিতা শেষে তিনি বলেন, “এই অর্জন শুধু আমার নয়, এটি পুরো বাংলাদেশের। আমি দেশের লাল-সবুজের পতাকা বিশ্বমঞ্চে গর্বের সঙ্গে তুলে ধরেছি আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু বার বার তুলে ধরার স্বপ্ন দেখি আমি মো. আরিফ উদ্দিন ওলি।”
মো. আরিফ উদ্দিন ওলি শুধু ম্যারাথনেই নয়, বক্সিং, মার্শাল আর্ট, কারাতে, উশু, তাইকোন্ডো ও ইয়োগাসহ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ইভেন্টে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তার প্রতিটি পদক ও সম্মাননা দেশের গৌরব বৃদ্ধি করেছে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।
“সিলেট ৭.৫ কিলোমিটার উইন্টার ওয়ার্ড ম্যারাথন ২০২৪”-এ জাতীয় পতাকার সম্মান নিয়ে মো. আরিফ উদ্দিন ওলির এই অর্জন নিঃসন্দেহে ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তার এই সফলতা দেশের ক্রীড়াপ্রেমী মানুষদের জন্য গর্বের এবং অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক