editor

প্রকাশিত: 3:41 PM, December 21, 2024

শাহপরানে গরীব অসহায় রোগীদের ইনসান এইড’র বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত

শাহপরানে গরীব অসহায় রোগীদের ইনসান এইড’র বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত

সিলেটের শাহপরানে ইনসান এইড এর উদ্যোগে গরীব অসহায় রোগীদের বিনামূল্যে দিনব্যাপী চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২১ ডিসেম্বর) শাহপরান ইসলামাবাদস্থ ইনসান এইড সেন্টারে  ব্রাদার্স রফু মিয়া ও রানা মিয়া’র সাপোর্টে ও ইনসান এইড এর চেয়ারপার্সন হাফিজ মাওলানা ইউসুফ সালেহ এর নির্দেশনায় বিনামূল্যে এই চক্ষু শিবির অনুষ্টিত হয়।
ইনসান এইড এর ম্যানেজার ইঞ্জিনিয়ার নূর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রভাষক মনজুর রহমান মঞ্জু, এডভোকেট রঞ্জন চন্দ্র ঘোষ, আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবারক আলী, সমাজসেবী আব্দুল খালিক।
ইনসান এইড’র প্রজেক্ট অফিসার হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনসান এইড’র হিসাব রক্ষক রুবেল আহমদ, নূর আনসারী, তফোর আহমদ, শামীম আহমদ, ব্লাড ব্যাংকের জাহেদ আহমদ, সাবিব্বর আহমদ, মান্না আহমদ নাসিফ, আব্দুল হামিদ। স্বেচ্ছাসবকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের সহ-স্বাস্থ্য পরিবার কল্যাণ সম্পাদক মো. মোনায়েম খান শিহাব, সদস্য ইউসুফ আহমদ রাহি।
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে এলাকার দরিদ্র প্রায় ৫০০ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ওসমানী নগর বার্ড চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাদের একটি টিম। মেডিকেল ক্যাম্পে চোখের ছানি অপারেশনের জন্য ৪০ জন রোগীকে বাছাই করার পর তাদের অপারেশনের জন্য বার্ড চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যান্য রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্ত মানবতার কল্যাণ ও চিকিৎসা সেবায় প্রতিষ্ঠালগ্ন থেকে ইনসান এইড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইনসান এইডের সেবা ও সহযোগীতা পেয়ে দরিদ্র জনগোষ্ঠী প্রতিনিয়ত উপকৃত হচ্ছেন। তারই ধারাবাহিকতায় শাহপরানের ইসলামাবাদে  দরিদ্র ও সুবিধা বঞ্চিত প্রায় ৫ শতাধিক মানুষ চিকিৎসা সেবা পেয়েছেন, যা একটি মহতী উদ্যোগে। বক্তারা ইনসান এইডের চিকিৎসাসেবাসহ মানবসেবামূলক কাজ অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহবান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক