editor
প্রকাশিত: 12:55 AM, December 22, 2024
প্রেস বিজ্ঞপ্তিঃ হাজার বছরের সংস্কৃতিকে ধরে রাখতে আল মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের দিনব্যাপী আয়োজন করা হয় পিঠা উৎসব চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পিঠা পুলির ঘ্রাণে মুখোরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। দেশি বাহারি পিঠা প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো হয়। পিঠা উৎসব উপলক্ষে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের আগমনে স্কুল প্রাঙ্গণ মিলন মেলায় পরিণত হয়। উৎসবে ছিলো হরেক রকমের পিঠার আয়োজন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানান ধরনের মুখরোচক পিঠা প্রদর্শনী করে সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা এবং ঐতিহ্য ধরা রাখাই ছিল এর প্রধান উদ্দেশ্য। গত শুক্রবার ২০ ডিসেম্বর সবুজ সেনা, সিলেট নগরীর ঘাসিটুলা জামে মসজিদ কমপ্লেক্স, নবাব রোডস্থ আল মদিনা ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ঘাসিটুলা জামে মসজিদ মোতায়াল্লী মো: আব্দুল মতিন এর সভা্পতিত্বে ও কবি মামুন সুলতান এর পরিচালনায়,
পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আল মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মো: মঈন উদ্দিন তিনি বলেন, ‘পিঠা-পুলি আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই প্রকাশ। কালের বিবর্তনে আর আধুনিকতার ছোঁয়ায় শহর কেন্দ্রীক জীবন জীবিকার কারণে এই দেশজ উৎসব কমে গেছে। পিঠা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা বাঙালির নানা রকমের পিঠার সঙ্গে পরিচিত হতে পারে। তিনি আরোও বলেন, গ্রাম-বাংলার ঐতিহ্যকে স্মরণ করতেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্টলে নানা আইটেমের পিঠা নিয়ে উৎসবে অংশগ্রহণ করেছেন, এসব পিঠা দেখতে বিভিন্ন স্টলে শিক্ষক, শিক্ষার্থীরা ও অবিভাবকদের ভিড় এবং মিলে এ উৎসব অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত বক্তব্য রাখেন, মেট্রোসিটি প্রি ক্যাডেন্ট একাডেমীর প্রিন্সিপাল সাহেদ হোসাইন, এসআই মো: মঞ্জুর আহমদ, সেন্ট্রাল লাইব্রেরি পরিচালক মামুনুর রশিদ, সমাজসেবী মো: আব্দুল কাদির, আইন ইদ্দন ভুইয়া, সাংবাদিক আলমগীর আলম, আল মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল লতিফা মঈন শিমু, সুজিত কুমার দাশ সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
পিঠা উৎসবে আল মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা জানান , বাবা-মায়ের হাত ধরে ঘুরে দেখছেন স্টল। জানছেন নতুন নতুন পিঠা সম্পর্কে। পুরো স্কুল মাঠ রূপ নিয়েছে অনিন্দ্য মিলনমেলায়। জানা-অজানা পিঠার সম্পর্কে জানতে পেরে এবং স্বাদ গ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা। তারা আরোও জানান যে বাহারি রকমের এতো পিঠা একসঙ্গে এরআগে কখনো দেখা হয়নি, এতে খুব আনন্দ । পিঠা উৎসবে ১৩টি স্টল অংশগ্রহন করেন। অনুষ্ঠানে শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং স্টল অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেওয়া হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে