admin
প্রকাশিত: 9:39 PM, December 22, 2024
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বলে গত ১৫ বছর দেশে গুম, খুন ও অপহরণের রাজত্ব কায়েম করেছিল। ক্ষমতাকে আকড়ে রাখতে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকারকো হরন করেছিল। যুবদল নেতা শহীদ দিলু আহমদ জিলুকে দলীয় কর্মসূচি পালন কালে পুলিশ ধাওয়া দিয়ে হত্যা করেছে। শুধুমাত্র শহীদ জিলুই নন, এরকম হাজারো জিলুর রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছি। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে নৎসাত হতে দেয়া যাবে না। তাই ভোটাধিকার প্রয়োগের অধিকার প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আমাদেরকে ঐকবদ্ধভাবে রাজপথে থাকতে হবে।
রোববার বিকেলে লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলমের সহযোগিতায় গণতান্ত্রিক আন্দোলনের নিহত যুবদল নেতা শহীদ দিলু আহমদ জিলুর পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদানকালে তাৎক্ষণিক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান দলোর প্রতিটি নেতাকর্মীর খোঁজ রাখেন। দলের সর্বস্তরের কর্মীকে নিজের পরিবারের সদস্য মনে করেন। তিনি দলের সকল কর্মীর সুখে, দুঃখে পাশে থাকেন। এমন নেতার কর্মী হতে পেরে আমরা গর্বিত।
গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মামুন আহমদ রিপনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন,ছালিক আহমদ চৌধুরী, জেলা বিএনপির সহস্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সিলেট যুবদলের যুগ্ন সম্পাদক লিটন আহমদ,ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা,সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সালাহ উদ্দিন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল আজিজ মুন্না, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক ফয়েজ আহমেদ,ইটালী প্রবাসী ময়েজ আহমদ প্রমুখ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক