admin

প্রকাশিত: 9:45 PM, December 22, 2024

সকলের সহযোগিতায় দুর্নীতিমুক্ত ক্রিয়েটিভ দিরাই শাল্লা গড়তে চাই : এ্যাডভোকেট শিশির মনির

সিলেট ও দিরাইয়ে মতবিনিময় -গণসংযোগ

সকলের সহযোগিতায় দুর্নীতিমুক্ত ক্রিয়েটিভ দিরাই শাল্লা গড়তে চাই : এ্যাডভোকেট শিশির মনির

সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সিলেট নগরীসহ সুনামগঞ্জের দিরাইয়ের বিভিন্ন এলাকায় সর্বস্তরের জনসাধারণের সাথে একাধিক মতবিনিময় সভা করেছেন। এসব সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শিশির মনির বলেছেন, সকলের সহযোগিতায় দুর্নীতিমুক্ত ক্রিয়েটিভ উন্নয়নের নতুন দিরাই শাল্লা গড়তে চাই।আগামী দিনের দিরাই-শাল্লায় দুর্নীতি থাকবে না, থাকবে না লুটপাট দুর্নীতি। সকলের সহযোগিতায় আমরা দুর্নীতির বিরুদ্ধে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করব। আমরা মিথ্যার বিরুদ্ধে সত্য, কালোর বিরুদ্ধে সাদা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। যেখানে হিন্দু-মুসলমান ভেদে একটি শান্তিময় সমাজ গড়ে ওঠবে। পিআইসির নামে লুটপাট চলবে না, চলবে না থানার দালালি কিংবা মামলা বাণিজ্য। প্রত্যেক মানুষ ধর্ম-বর্ন নির্বিশেষে সমান সুযোগ সুবিধা পাবেন। একজন মানুষ উপজেলা হাসপাতালে তার প্রয়োজনীয় চিকিৎসা পাবেন, এলাকার রাস্তাঘাটেও পরিবর্তন আসবে আমরা এমন রাজনীতি করব। এই রাজনীতি কারও একার পক্ষে করা সম্ভব নয় এজন্যে সকলের সহযোগিতা দরকার।

গতকাল রোববার বিকেল চারটায় দিরাই উপজেলার তারাপাশা মিলনগঞ্জ বাজার ও সন্ধ্যায় আকিলশাহ বাজারে পৃথক মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। এর আগে তিনি রাড়ইল গ্রামে গণসংযোগ করেন। শনিবার বিকেলে উপজেলার রজনীগঞ্জ (টানাখালী) বাজারে সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় সভা করেন।পরে কর্ণগাও পয়েন্টে মতবিনিময় করে রাতে করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেন। শনিবার সকালে দিরাই উপজেলা হাসপাতাল ও নির্মাণাধীন উপজেলা মডেল মসজিদ পরিদর্শন করেন। শুক্রবার সন্ধ্যায় দিরাই পৌরসভার মজলিসপুরে বিশিষ্ট ব্যবসায়ী আশীষ দাসের বাড়ীতে এলাকার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন। এসব সভায় স্থানীয় বিশিষ্টজনেরা বক্তব্য দেন। এর আগে শুক্রবার বিকেলে তিনি দিরাই বাজারের প্রতিটি দোকানে দোকানে গণসংযোগ করেন।

◾সিলেটে মতবিনিময় সভায় মিলনমেলা: 
এদিকে,নগরীতে সিলেটস্হ দিরাই শাল্লাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নগরের দরগাগেইটের শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি দিরাই-শাল্লার সর্বস্তরের লোকজনের মিলনমেলায় পরিণত হয়। শাল্লার শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় ধীরেন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে দেন, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।এতে তিনি বলেন, আমরা দিরাই শাল্লার অতীতের সকল জঞ্জাল মাড়িয়ে আগামীর দুর্নীতিমুক্ত নতুন দিরাই শাল্লা গড়ে তুলতে চাই। যেখানে কোনো সিন্ডিকেট থাকবে না। জলমহাল, পিআইসি আর টেন্ডারবাজি কেন্দ্রীক রাজনীতি থাকবে না। রাজনীতি হবে শুধুমাত্র মানুষের জন্যে, মানুষের কল্যানের জন্যে। সবাই নিজ নিজ অধিকার পাবেন। আমরা দিরাই শাল্লার সিন্ডিকেট ভেঙে দিতে চাই। এজন্যে সুন্দর দিরাই শাল্লা গড়তে হলে, সিন্ডিকেট ভেঙে দিতে হলে অবশ্যই সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা যেভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে এগিয়ে এসেছি আপনাদেরকেও এভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে। দিরাই শাল্লার জন্যে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে।

ইবনে সিনা রিকাবীবাজারের ইনচার্জ রেজাউল করিমের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ লে. কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ,শাল্লা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ, জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একেএম সিফত আলী, সিলেট কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস শহীদ মনির, দৈনিক জালালাবাদের প্রধান নির্বাহী ড. নুরুল ইসলাম বাবুল,ছাতলপাড় মাদরাসার সুপার মাওলানা আব্দুল হাই, শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, বিশিষ্ট চিকিৎসক ডা. আশীষ রঞ্জন রায় চৌধুরী, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত দাশ, সাবেক প্রধান শিক্ষক পিযুস কান্তি দাস, সাবেক শিক্ষক পুলিন বিহারী দাস , সমাজসেবী আশরাফ মনির। স্বাগত বক্তব্য দেন শাহজালাল জামেয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম রব্বানী। শুরুতে কুরআন তেলাওয়াত করেন এমসি কলেজের ইসলামের ইতিহাসের গেস্ট টিচার মাওলানা সোহাইল আহমদ ও গীতা পাঠ করেন সাবেক প্রধান শিক্ষক বাবু রতি রঞ্জন রায়। সভাপতির বক্তব্যে সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র দাস বলেন, শিশির মনির দিরাই শাল্লার একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তিনি নিজের যোগ্যতায় আজ জাতীয় পর্যায়ে অবস্থান তৈরি করেছেন যা নিঃসন্দেহে দিরাই-শাল্লাবাসীর জন্যে গৌরবের। আগামী দিনে তার পাশে দাড়ালে,তাকে সমর্থন করলে নির্ধিদ্বায় বলা যায় অবহেলিত দিরাই-শাল্লা এগিয়ে যাবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়