admin
প্রকাশিত: 11:48 PM, December 22, 2024
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে ছিলো সখ্যতা! করতেন স্বেচ্ছাসেবক লীগ। সরকার পতনের পরপরই নিজের লেবাস পাল্টেছেন ৪০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ ক্যাডার শাহরিয়ার রাসেল। কিন্তু কোনোভাবেই নিজেকে রেহাই করতে পারেন নি। ইতোমধ্যে এ শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে একাধিক থানায় মামলা হয়েছে।
মহানগর পুলিশের কোতোয়ালি থানায় বিস্ফোরণ ও অস্ত্রমামলা ২৬/৫৬৩ থেকে মুক্তি পেতে মরিয়া হয়ে ওঠেছেন সন্ত্রাসী রাসেল। আওয়ামী ক্ষমতায় থাকতে তিনি অনেক আগ্নে অস্ত্রও মজুদ করেছেন বলে গুঞ্জন রয়েছে।
এ স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বাঁচাতে অর্থনৈতিক সুবিধা নিয়ে সাবেক কুচাই ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রহমান ফয়েজ ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল আহমদ মহানগর বিএনপির প্যাড ব্যবহার করে মামলা থেকে বাঁচাতে বিএনপির শীর্ষ নেতাদের কাছে লিখিত সুপারিশও করেছেন।
বিএনপির ইউনিয়ন পর্যায়ের এই দুই নেতা মহানগর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের অনুমতি ছাড়া স্বেচ্ছাসেবক লীগ নেতার পক্ষে মহানগর বিএনপির প্যাড ব্যবহারকে কেন্দ্র করে বিএনপিতে শুরু হয়েছে গুঞ্জন ও তোলপাড়।
দক্ষিণ সুরমা বিএনপির শীর্ষ এক নেতা জানান, কোন ক্ষমতা বলে ইউনিয়ন পর্যায়ের নেতারা মহানগর বিএনপির প্যাড একজন সন্ত্রাসীর পক্ষে ব্যবহার করেন। এটি তো বিএনপির গঠণতন্ত্র পরিস্থিতি। এদের বিরুদ্ধে মহানগর বিএনপি দ্রুত ব্যবস্থাগ্রহণ জরুরি।
এ ব্যাপারে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বিষয়টি আমার জানা নেই, বিষয়টি তদন্ত করে দেখা হবে।
এ ব্যাপারে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দলীয় শৃঙ্খলার বিরুদ্ধে যে কেউ কোন কাজ করলে তার বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ১৯ ডিসেম্বর প্যাডে লিখিতের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কুচাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বজলুর রহমান ফয়েজ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে