editor
প্রকাশিত: 12:06 AM, December 23, 2024
জৈন্তাপুর প্রতিনিধি:: জেলার বিভিন্ন সীমান্তে পৃথক অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২২ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় চিনি, গরু, মহিষ, গরুর মাংস, কমলা, বিভিন্ন প্রকার ক্রিম, অলিভ অয়েল ও ফুচকাসহ বিভিন্ন ধরণের পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, রোববার সকালে ৪৮ ব্যাটালিয়নের অধীনস্থ সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, সোনালীচেলা, নোয়াকোট, সোনারহাট, বিছনাকান্দি, সংগ্রাম, পান্থুমাই, মিনাটিলা, প্রতাপপুর, ডিবিরহাওড় এবং তামাবিল বিওপির জওয়ানরা অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ সানগ্লাস, চকলেট, গরু, মহিষ, গরুর মাংস, চিনি, কমলা, বিভিন্ন প্রকার ক্রিম, অলিভ অয়েল ও ফুচকা এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে রসুন ও শিং মাছ জব্দ করে।
এছাড়া চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করে বিজিবি। জব্দকৃত চোরাই মালামালের আনুমানিক মূল্য ৮৮ লাখ ৯৯ হাজার ৩৭০ টাকা।
বিজিবির ল্যাফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পরিত্যক্ত অবস্থায় জব্দ চোরাচালানের মালামাল নিয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক