editor
প্রকাশিত: 3:13 PM, December 23, 2024
সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং- চট্ট ১৬৬৯ এর উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর শাহী ঈদগাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সহ-সভাপতি মিয়া মোহাম্মদ রাসেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর এর ট্রেড ইউনিয়নের সম্পাদক মুহিবুর রহমান শামীম। বক্তব্য রাখেন জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল মালিক, সহ-সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক আব্দুস সোবহান। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সদস্য আলমগীর হোসেন সালমান, মোবারক আলী, আবুল কাশেম, জহুরুল ইসলাম, আক্কাস আলী, আব্দুল জলিল প্রমুখ শ্রমিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে নীতি-নৈতিকতার মাধ্যমে শ্রমিক নেতৃবৃন্দদের একযোগে কাজ করতে হবে। শ্রমিকদের মৌলিক অধিকার ও ন্যায্য দাবি আদায়ে তৃণমূলের শ্রমিকগণ ঐক্যবদ্ধ থাকতে হবে। শীতার্তদের মধ্যে জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ করা মহতী ও প্রশংসনীয় উদ্যোগে। তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও আখেরাতের কল্যাণে সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক