editor

প্রকাশিত: 9:34 PM, December 23, 2024

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকদের সাথে নিয়ে দেশে সমৃদ্ধ করেছেন: ব্যারিস্টার এম এ সালাম

দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদলের কর্মীসভা অনুষ্ঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকদের সাথে নিয়ে দেশে সমৃদ্ধ করেছেন: ব্যারিস্টার এম এ সালাম

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল দক্ষিণ সুরমা উপজেলার কর্মীসভা মোগলাবাজারে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২২ ডিসেম্বর) রাতে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিকদের সাথে নিয়ে দেশকে সমৃদ্ধ করেছেন। জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন শ্রমিকদল রাজনীতির পাশাপাশি মানবসেবায় অগ্রণী ভূমিকা পালন করছে যা প্রশংসনীয়। আন্দোলন সংগ্রামে শ্রমিকদলের নেতৃবৃন্দ সাহসী ভূমিকা পালন করেছেন। আগামীতেও সকল আন্দোলন সংগ্রামে শ্রমিকদল ঐক্যবদ্ধ থাকবে। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিকদলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহ আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি জুমায়েল ইসলাম জুমেলের পরিচালনায় কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শ্রমিকদলের আহবায়ক মো. সুরমান আলী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ। বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী নামর আলী,  জেলা শ্রমিকদলের আহবায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম,  সিনিয়র সদস্য নিজাম উদ্দিন, সদস্য আলী আহমদ আলী, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ, উপজেলা শ্রমিকদল নেতা আলী আহমদ। স্বাগত বক্তব্য রাখেন মোগলাবাজার ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠিক সম্পাদক তানিম আহমদ। এছাড়াও সভায় উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক