editor

প্রকাশিত: 4:48 PM, December 24, 2024

হলিসিটি কলেজিয়েট স্কুলে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হলিসিটি কলেজিয়েট স্কুলে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মহান বিজয় দিবস উপলক্ষে হলিসিটি কলেজিয়েট স্কুল সিলেটের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

হলিসিটি কলেজিয়েট স্কুলের পরিচালক আনহার মিয়ার সভাপতিত্বে ও আবিদা জান্নাত খাঁন তুষির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও হলিসিটি কলেজিয়েট স্কুল চেয়ারম্যান মিফতাহ সিদ্দীকী, বিশেষ অতিথি সিলেট সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার কাজী মুহা: জাফর, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল করিম জেহীন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটি সদস্য আব্দুল মুমিন, ১৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মুরাদ আহমদ, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি লায়েক আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বিমল দেব নাথ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাইদ মাহমুদ ওয়াদুদ, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ নুর উদ্দিন খাঁন হাসান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমদ, হোসেন খাঁন ইমাদ, রাফি আহমদ পাপ্পু, অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, মইনুল হোসেন, আব্দুল কাদির, তাসলিমা আক্তার, তাসনিয়া তালুকদার, জুলফা বেগম, মেহেরা আক্তার, ফাতেমা আক্তার, রিমু বেগম, কামরুল ইসলাম, সারওয়ার খায়ের সেতু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকী বলেন, যুদ্ধ পরবর্তী অবস্থায় তৎকালীন শাসকগোষ্টি যখন মুক্তির স্বাদ গ্রহন করতে পারেনি এর পরবর্তী সময়ের আমরা যে মুক্তির স্বাদ গ্রহন করেছিলাম তা আধুনিক বাংলাদেশ বির্নিমানে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। কোমলতি সন্তানের সামনে উল্লেখ করে তিনি বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে ১৭টি বছরে বিভীষিকাময় অবস্থা দেখেছি। ইতিহাস বিকৃতির যে চরম অবস্থা কি হতে পারে তাও আমরা দেখেছি। পাঠ্যপুস্তকে উদ্দেশ্যে করে ইসলাম শিক্ষা বইয়ে দেবদেবীর ছবি দিয়ে বিভিন্নভাবে উস্কানী দিয়ে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করা হয়েছে। মানবিক মূল্যবোধের চরম অবক্ষয় হয়েছে। যেই চরিত্র গঠনের জন্য আমার বাচ্চাদের স্কুলে পাঠাই সেখানে ছাত্রীদের উত্ত্যক্ত করা হতো সেগুলো আমরা চাই না। মেধা বিকাশে শিশুদের চিন্তা, যুক্তি, সমস্যা সমাধান এবং সৃজনশীলতার ক্ষমতা উন্নয়নের গুরুত্ব অপরিসীম। নতুন বাংলাদেশ বির্নিমাণে সবাইকে একযুগে কাজ করতে হবে। তাহলে আগামী প্রজন্মের জন্য সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক