editor
প্রকাশিত: 5:52 PM, December 24, 2024
বিভাগীয় সমাজসেবা কার্যালয়, সিলেটের পরিচালক (উপসচিব) মোহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, পড়ালেখার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি চর্চা করা স্বাস্থের জন্য উপকারী। নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন ঠিক থাকে। তাই শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চা করা প্রয়োজন।
তিনি মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে নগরীর বাগবাড়ীস্থ এতিম স্কুল মাঠে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সমাজসেবা অধিদফতরাধীন সিলেট জেলার সকল আবাসিক প্রতিষ্ঠানের নিবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী।
শহর সমাজসেবা কর্মকর্তা শাহীনুর আলমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সরকারী শিশু পরিবার (বালক) বাগবাড়ী এর উপ-তত্ত্বাবধায়ক আয়েশা আক্তার বৃষ্টি। শুভেচ্ছা বক্তব্য রাখেন সরকারী শিশু পরিবার (বালিকা) রায়নগর এর উপ-তত্ত্বাবধায়ক মুনতাকা চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির ছাত্র মো. বদরুল ইসলাম। গীতা পাঠ করেন দ্বাদশ শ্রেণির ছাত্রী কনিকা রানী দাশ। সভাশেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক