editor

প্রকাশিত: 4:29 PM, December 25, 2024

বিপিএল’র ক ন সা র্টে যাবেন না জামাল ও টিপু

আয়োজনে চরম অব্যবস্থাপনা

বিপিএল’র ক ন সা র্টে যাবেন না জামাল ও টিপু

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরকে নামনে রেখে আজ বুধবার (২৫ ডিসেম্বর) সিলেটে জেলা স্টেডিয়ামে হবে বিপিএল মিউজিক ফেস্ট। সিলেটের মিউজিক ফেস্টে থাকছেন কিংবদন্তি নগরবাউল খ্যাত জেমস। তার সঙ্গে থাকছেন শিল্পী আসিফ আকবর। পারফর্ম করবেন মুজা ও সঞ্জয়। সঙ্গে সিলেট মাতাবেন তোশিবা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে কনসার্টের টিকিটের মূল্যও প্রকাশ করেছে। টিকিটের সর্বনিম্ন মূল্য ৫০০ টাকা, এই খরচে দর্শকরা স্টেডিয়ামের গ্যালারিতে বসে গান শুনতে পারবেন। সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকার প্লাটিনাম ক্যাটাগরির টিকিট। অন্যদিকে সিলভার ক্যাটাগরিতে কনসার্ট উপভোগ করতে খরচ হবে দেড় হাজার টাকা।

অনুষ্ঠানটি আয়োজনে চরম অব্যবস্থাপনা। সিলেটে বিপিএল এর এতো বড় আয়োজন নিয়ে বিরাজ করছে চরম ক্ষোভ। এই নিয়ে সমাজিক যোগোযোগ মাধ্যম ফেইসবুকে মাঠে যাবেন না জানিয়ে পোষ্ট দিয়েছেন

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খাঁন জামাল:

তিনি লিখেছেন:
আজকের কনসার্ট অনুষ্ঠানের কার্ড/টিকেটের জন্য অনেকেই আমাকে কল করছেন। আহতদের একটা তালিকা করে দিয়েছিলাম। একটু আগে চোখেঁ গুলিবিদ্ধ প্রিয় সহকর্মী ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপুর নিকট থেকে জানতে পারলাম সেই তালিকার কার্ড ঠিকমতো প্রদান করা হয়নি। এছাড়া আন্দোলন সংগ্রামে আহত, নির্যাতিত ও কারাবন্দী বিশেষ করে ২০২৪ সালের মরনপন লড়াইয়ের প্রিয় সহকর্মী ও সহযোদ্ধাদের বেশিরভাগ নেতাকর্মীদের কার্ড/টিকেট প্রদানের ব্যবস্থা করতে না পারায় আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।
প্রিয় সহকর্মীদের বাদ দিয়ে এই কনসার্টে যাওয়া আমার জন্য নৈতিকতা বিবর্জিত হবে বিদায় কনসার্টে যাওয়া থেকে আমি বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি।
যেহেতু এটা আমাদের দলীয় অনুষ্ঠান নয় এজন্য সকলে বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আহত ও নির্যাতিত নেতাকর্মীদের সাথে ছিলাম, সাথে আছি, সাথেই থাকবো ইনশাআল্লাহ।

গত ১৯ জুলাই কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিয়ে পুলিশের গুলিতে সিলেটের কোট পয়েন্টে আহত হন সিলেট মহানগর ছাত্রদল সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক প্রথম যুগ্ম সম্পাদক আব্দুস সালাম টিপু চোখ হারান। দেশে এবং দেশের বাহিরে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়েছে।

তিনি তার ফেইসবুক পোষ্টে লিখেছেন :
আজকের বিপিএল কনসার্ট অনুষ্ঠানের জুলাই আগস্ট বিপ্লবে আহতদের যে আসন ব্যবস্থা করা হয়েছে। তার জন্য আহত অনেক সহযোদ্ধা আমাকে কল দিয়ে আসন কার্ডের জন্য বলতেছেন। আসন কার্ড বা অনুষ্ঠানের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। আমি নিজেও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবো না। বিনীত অনুরোধ দয়া করে আমাকে এই বিষয়ে কেউ কল দিবেন না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক