editor
প্রকাশিত: 2:27 PM, December 26, 2024
সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী দক্ষিণ সুরমা সিলেটের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর মারকাজ পয়েন্ট সংলগ্ন শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী ও ব্যবসায়ীদের সম্মানে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান।
সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর চীফ কনভেনার নোমান হোসেন দুলাল এর সভাপতিত্বে ও কনভেনার মেম্বার মোঃ রুহুল আমিন রুহেল এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পী গোষ্ঠীর কনভেনার মেম্বার ইকবাল কামাল। বিশেষ অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী স্যোসাল ক্লাব ইউকে’র জেনারেল সেক্রেটারি আব্দুল আলিম, দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে’র জয়েন্ট সেক্রেটারি যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান টিপু, বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজসেবক সুজন আহমদ।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিল্পী গোষ্ঠীর কনভেনার মেম্বার জালাল উদ্দিন জেসলু, শিল্পী গোষ্ঠীর গানের দলের গ্রুপ লিডার শিল্পী কাকলি দত্ত মুন্নি, কনভেনার মেম্বার কামাল আহমদ সহ শিল্পী গোষ্ঠীর শিশু শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া সংবর্ধনা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান ও সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর চীফ কনভেনার নোমান হোসেন দুলাল সহ কনভেনার মেম্বারবৃন্দ। অনুষ্ঠানে অতিথিবৃন্দের সম্মানার্থে এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী অত্যন্ত সুনামের সাথে তাদের ঐতিহ্য ধরে রেখে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এই সংগঠনের মাধ্যমে অসংখ্য শিল্পী তৈরি হয়েছেন, যারা দেশ-বিদেশে গান পরিবেশনের মাধ্যমে এই সংগঠনের সুনাম বৃদ্ধি করছেন। বক্তারা বলেন, গান মানুষের মনের খোরাক। গান গেয়ে সঙ্গীত শিল্পীরা মানুষের মনকে প্রফুল্ল রাখেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সঙ্গীত শিল্পীরা গান পরিবেশনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের উৎসাহিত করেছিলেন। আগামীতেও সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর কার্যক্রম আরো গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক