editor
প্রকাশিত: 3:46 PM, July 4, 2023

বাড়িতে আগুনের ছবি যাবে। ক্যাপশন হবে- সন্ত্রাসীদের দেয়া আগুনে পুড়ছে মোঃ ইসলাম উদ্দিনের বসতবাড়ি
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের টেকইকোনা গ্রামে মোঃ ইসলাম উদ্দিনের বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ছাত্রলীগের স্থানীয় একদল সন্ত্রাসী। ৩ জুলাই সোমবার রাত ১০টায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় ছাত্রলীগ ক্যাডার মোঃ মুবিন আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনাটি ঘটিয়েছে। মোঃ ইসলাম উদ্দিন টেকইকোনা গ্রামের হাজী মোঃ জহির আলীর পুত্র, তিনি বিয়ানীবাজার পৌরশহরে একজন স্বনামধন্য ব্যবসায়ী।
জানা যায়, স্থানীয় ছাত্রলীগ সন্ত্রাসী মোঃ মুবিন আলম দীর্ঘদিন থেকে ব্যবসায়ী মোঃ ইসলাম উদ্দিনের মেয়েকে উত্যক্ত করে আসছে। গত ২৯ মার্চ মোঃ ইসলাম উদ্দিন বাড়িতে না থাকার সুযোগে সন্ত্রাসী মোঃ মুবিন আলম তাদের বাড়িতে গিয়ে জোরপূর্বক তার মেয়েকে ধর্ষন করে এবং তার স্ত্রীকে মারধর করে। পরদিন মোঃ ইসলাম উদ্দিন বাড়িতে আসার পর এই ঘটনা নিয়ে সন্ত্রাসী মুবিনের সাথে তার বাকবিতন্ডা ঘটে, এক পর্যায় সন্ত্রাসী মুবিন তাকেও মারধর করে আহত করে। এই সকল ঘটনায় মোঃ ইসলাম উদ্দিন বিয়ানীবাজার থানায় মামলা করতে যান সন্ত্রাসী মুবিনগংদের বিরুদ্ধে। থানায় মামলা করতে যাওয়ার সংবাদে ক্ষুব্ধ হয়ে মুবিনের নেতৃত্বে ৭/৮জন সন্ত্রাসীর একটি দল গত ৩ জুলাই সোমবার রাত ১০টায় তার বসতঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা মুহুর্তেই বসতঘরটিতে ছড়িয়ে পড়ে। এসময় প্রতিবেশী লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে চেষ্ঠা করেন ও বিয়ানীবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০মিনিট চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রে আনে। তবে ইতিমধ্যে বসতঘরটির প্রায় পুরোটাই পুড়ে যায়। এই ঘটনার সময় মোঃ ইসলাম উদ্দিন ও তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।
এই বিষয়ে প্রতিবেশী মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, রাত প্রায় ১০টার দিকে হঠাৎ দেখি মোঃ ইসলাম উদ্দিনের বাড়িতে আগুন লেগেছে। তাৎক্ষণিক ভাবে আমি দৌড়ে যাই। ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই স্থানীয় ছাত্রলীগ ক্যাডার মোঃ মুবিন আলমসহ ৭/৮ জন লোক ঐ ঘরে আগুন দিচ্ছে আর মোঃ ইসলাম উদ্দিনকে গালাগালি করছে। এসময় প্রতিবেশী আরো লোকজন ছুটে আসতে দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আমরা আগুন নেভানোর চেষ্ঠা করি ও বিয়ানীবাজার ফায়ার সার্ভিস অফিসে খবর দেই।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়