editor

প্রকাশিত: 6:01 PM, December 26, 2024

দোয়ারাবাজার সীমান্তে খাস জমি দখলের হিড়িক, গড়ে উঠছে স্থাপনা

দোয়ারাবাজার সীমান্তে খাস জমি দখলের হিড়িক, গড়ে উঠছে স্থাপনা

সুনামগঞ্জ প্রতিনিধি:: বিগত সরকার পতনের পর থেকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সীমান্তসহ বিভিন্ন এলাকায় খাস জমি দখলের হিড়িক পড়েছে। স্থানীয় প্রশাসনের নজরদারি না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে একশ্রেণির ভূমি খেকো সিন্ডিকেট। এতে বেহাত হচ্ছে মূল্যবান সরকারি খাস ভূমি।

অনুসন্ধানে জানা গেছে, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা-হকনগর শহীদ স্মৃতিসৌধ পর্যটন এলাকা ও হকনগর বাজারে সরকারি ভূমি দখল করে দেদারসে গড়ে তোলা হচ্ছে বহুতল দালান কোঠা ও স্থাপনা। এ ছাড়াও বোগলাবাজার, বাংলাবাজার, সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে নদী দখল করে খাস জমির ওপর গড়ে উঠছে অসংখ্য স্থাপনা।

সরজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা-হকনগর শহীদ স্মৃতিসৌধ এলাকা ও হকনগর বাজারে সরকারি জমি দখল করে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবনসহ বসত বাড়িঘর। সীমান্ত এলাকাজুড়ে প্রভাবশালী ভূমি খেকোরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাদের ছত্রছায়ায়
দিনের পর দিন উপজেলার অন্যতম পর্যটন এলাকা শহীদ স্মৃতিসৌধের সরকারি খাস ভূমি এভাবেই বেহাত হচ্ছে। দেখাগেছে, একটি সংঘবদ্ধ চক্র শহদী স্মৃতিসৌধ এলাকার খাস ভূমি দখল করে বেচা কেনা করে আসছে। ওই এলাকায় পাকা বসত বাড়ি তৈরি করছে আমির হোসেন ও নুরুজ্জামান। একইভাবে হকনগর বাজারে নুরুল হক সরকারি খাস ভূমি দখল করে গড়ে তুলছেন দালানকোঠা। তারা জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে দখল ক্রয় করেই বাড়ি ও স্থাপনা নির্মাণ করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেছেন, উপজেলা ভূমি অফিসের একশ্রেণির অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে সীমান্ত এলাকায় দেদারসে খাস ভূমি দখল করা হচ্ছে। দেখার কেউ নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার তনু বলেছেন, সরকারি ভূমি দখলের বিষয়টি আমার জানা নেই, এরকম হয়ে থাকলে তা উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ বলেছেন, খাস ভূমি দখল উচ্ছেদ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে