editor
প্রকাশিত: 8:09 PM, December 26, 2024
সিলেট জেলা বিএনপি উপদেষ্টা ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী বলেছেন, একটি দেশের উন্নয়নে তরুণ ও যুব সমাজের ভূমিকা মুখ্য। আর এই তরুণ ও যুবকদের বিপদগামীতা থেকে রুখতে সুস্থ্য বিনোদন ও ক্রীড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমাদের উচিত প্রতিটি এলাকায় পর্যাপ্ত খেলাধূলার ব্যবস্থা রাখা এবং তরুণদের সুস্থ বিনোদনের প্রতি উৎসাহী করা।
তিনি বৃহস্পতিবার (২৬৷ ডিসেম্বর) সড়কের বাজার ভিশন একাদশ ২য় নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এশিয়ান টেলিভিশন এর স্টাফ রিপোর্টার, রোটারিয়ান শাহাজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেন, খেলাধুলা করলে আমাদের শরীর ও মন ভালো থাকে। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। তিনি আরো বলেন, আমাদের মানসিক বিকাশ ও উন্নয়নে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। সুস্থ্য বিনোদন, শরীরচর্চা ও খেলাধুলা আমাদের শারীরিক বিকাশ ও সুস্থ্যতায়ও ব্যাপক গুরুত্ব বহন করে। তাই সবাইকে যুব ও তরুণ সমাজকে সহযোগিতার মাধ্যমে উৎসাহী করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিঘিরপার পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উদ্দিন, যুগ্ম সম্পাদক জয়নুল আবেদীন, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক, হাফিজ আহমদ সুজন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, আব্দুল্লাহ বাহার । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুবদল নেতা মস্তাক আহমদ, আজির উদ্দিন খান, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নুমান, দুলাল আহমদ, আব্দুল বাছিত, কলিম উদ্দিন, দুলাল আহমদ, ইমরান আহমদ, ফখরুল ইসলাম প্রমুখ।
ফাইনাল খেলায় তাজরিন একাদশ ০১ গোলে গ্লোবাল টেকার এজেন্সি কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন আনোয়ার হোসেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক