editor

প্রকাশিত: 9:06 PM, December 26, 2024

সিলেটে আল কোরআন শিক্ষা পরিষদের উদ্যোগে দুই প্রবাসীকে সংবর্ধনা প্রদান

সিলেটে আল কোরআন শিক্ষা পরিষদের উদ্যোগে দুই প্রবাসীকে সংবর্ধনা প্রদান

আল কোরআন শিক্ষা পরিষদ সিলেট বাংলাদেশের উদ্যোগে পরিষদের প্রবাসী সদস্য কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ ইরশাদ এবং নিউইয়র্ক প্রবাসী মিজানুর রহমান শামীমের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে নগরীর দরগা মহল্লাস্থ আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের হলরুমে অনুষ্টিত হয়।
আল কোরআন শিক্ষা পরিষদের সভাপতি শায়খুল কোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের সেক্রেটারি, মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আমজাদ হোসাইন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মো. আমিনুল ইসলাম আমিন। ইলমুল ক্বিরাআত মাদরাসা সিলেটের শিক্ষক হাফিজ মাওলানা ক্বারী ছহুল আহমদের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন পরিষদের প্রবাসী সদস্য কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ ইরশাদ এবং নিউইয়র্ক প্রবাসী মিজানুর রহমান শামীম।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাওলানা সামসুদ ইমাদ, ইলমুল ক্বিরাআত মাদরাসা সিলেটের শিক্ষক ক্বারী হুসেন আহমদ ইসলাহ প্রমুখ। এছাড়া অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আহমদ ইব্রাহিম হাসান, মোস্তাকিম বিল্লাহ ও আহমাদ ইয়াহইয়া হুসাইন। দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন শায়খুল কোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থে দেশের উন্নয়ন শিক্ষা চিকিৎসা সহ অর্থনীতির চাকা সচল রয়েছে। বিশেষ করে ইসলামিক কাজ ও কুরআনের খেদমতে প্রবাসীদের অবদান অপরিহার্য। যারা নিঃস্বার্থে আল-কোরআনের খেদমতে সর্বদা নিয়োজিত থাকেন তারাই সমাজের শ্রেষ্ঠ মানুষ। মহাগ্রন্থ আল কোরআন এর বাণী সর্বত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। বক্তারা আরো বলেন, প্রবাসীরা আল কোরআন এর খেদমত, দেশের উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে ভূমিকা রাখছেন। তেমনি দুই জন প্রবাসী মোহাম্মদ ইরশাদ এবং মিজানুর রহমান শামীম। বক্তারা মহাগ্রন্থ আল কোরআন শিক্ষার কার্যক্রম অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক