editor
প্রকাশিত: 10:39 PM, December 26, 2024
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের একটি বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টায় টুর্নামেন্টের এই বিশেষ ম্যাচে সিলেট বিভাগীয় লাল ও সবুজ দল টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি হবে।
এক বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি ও জিয়া ক্রিকেট টুর্নামেন্ট প্রচার উপ-কমিটির আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও প্রচার উপ-কমিটির সদস্য সচিব মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, এই টুর্নামেন্ট আমাদের ক্রীড়ামোদী জনগণের মধ্যে আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে দিতে একটি অনন্য সুযোগ। আমরা বিশ্বাস করি, এই আয়োজন সিলেটের ক্রীড়াঙ্গনে নতুন উদ্যম যোগ করবে। খেলার মাধ্যমে যুবসমাজকে উৎসাহিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও বন্ধন আরও সুদৃঢ় হবে।
আমরা সিলেট বিভাগের সকল জেলা, উপজেলা, পৌরসভা এবং মহানগরের সকল ওয়ার্ডের ক্রীড়াপ্রেমীসহ সর্বস্তরের নাগরিকদের এই বিশেষ খেলার অংশ হতে আমন্ত্রণ জানাই। আপনারা স্বতঃস্ফূর্তভাবে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করুন এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করুন।
উল্লেখ্য, এই ম্যাচটি উপভোগ করার জন্য সর্বসাধারণের প্রবেশ উন্মুক্ত থাকবে এবং কোনো প্রকার টিকেটের প্রয়োজন হবে না। বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক