editor

প্রকাশিত: 5:37 PM, December 27, 2024

মানবজমিন রিপোর্টের প্রথম ডিকাব অ্যাওয়ার্ড জয়

মানবজমিন রিপোর্টের প্রথম ডিকাব অ্যাওয়ার্ড জয়

স্টাফ রিপোর্টার: ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে মিলিয়ন ডলার চুরির ঘটনায় নতুন করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। যত দ্রুত সম্ভব সেই পুকুর চুরির রহস্য উন্মোচনের ইঙ্গিত দেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিকাব আয়োজিত প্রথম মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সচিব এ ইঙ্গিত দেন। ‘ওয়াশিংটন দূতাবাসে মিলিয়ন ডলার চুরি, তদন্ত ফাইল গায়েব’- শিরোনামে গত জুনে প্রকাশিত মানবজমিন-এর অনুসন্ধানী প্রতিবেদনটি ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস এসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪ জয় করেছে। কূটনৈতিক রিপোর্টার (বিশেষ প্রতিনিধি) মিজানুর রহমানের অনুসন্ধানী এই প্রতিবেদনে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস থেকে কয়েক মিলিয়ন ডলার হাতিয়ে নেয়ার দালিলিক প্রমাণ ছিল। সেই সঙ্গে তদন্ত ফাইল গায়েব করে দেয়ার অভিযোগ ছিল প্রভাবশালীদের বিরুদ্ধে। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড জয়ী মানবজমিন-এর সেই রিপোর্ট প্রসঙ্গে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র সচিব বলেন, রিপোর্ট সাপেক্ষে তদন্ত হচ্ছে, যথাসময়ে এটা উন্মোচন করা হবে। অন্যদিকে ‘নির্বাচন ঘিরে কূটনৈতিক তৎপরতা/ সরকারের অসন্তোষ, সামনে ‘স্পেস’ নাও পেতে পারেন কূটনীতিকরা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের নজরুল ইসলাম এবং ‘অনিয়মের দায়ে বন্ধ হয় আবার দুর্নীতির মাধ্যমে খুলে মালয়েশিয়ার শ্রমবাজার’ শিরোনাম প্রচারিত প্রতিবেদনের জন্য টেলিভিশন ক্যাটাগরিতে মাছরাঙার মাশরেক রাহাত পুরস্কার পেয়েছেন। অনুষ্ঠানে অ্যাওয়ার্ড জয়ের প্রতিক্রিয়ায় মিজানুর রহমান তার এ অর্জনকে ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানে হতাহতদের প্রতি উৎসর্গ করেন। সেই সঙ্গে পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্তদের অনিয়ম, অব্যবস্থাপনা তথা দুর্নীতির বিরুদ্ধে বরাবরের মতো পেশাদারিত্বের সঙ্গে তার কলম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। বলেন, কাজের এই স্বীকৃতি তাকে দেশ ও জাতির প্রতি আরও দায়বদ্ধ করেছে। জীবনভর তিনি এটি রক্ষার চেষ্টা করার করবেন বলেও জানান।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম, ডিকাব সভাপতি নুরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু বক্তব্য রাখেন। উল্লেখ্য, প্রথমবারের মতো ডিকাব মিডিয়া অ্যাওয়ার্ড পররাষ্ট্র মন্ত্রণালয়/ মিশন, দ্বিপক্ষীয় সম্পর্ক, বহুপাক্ষিকতা-জাতিসংঘ, অর্থনৈতিক কূটনীতি, জনকূটনীতি এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রতিবেদনের জন্য দেয়া হয়। তিন সদস্যের বিজ্ঞ বিচারক প্যানেলে ছিলেন-ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম চৌধুরী এবং ডিজিটাল রাইটের ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক মিরাজ আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে ডিকাব মিডিয়া অ্যাওয়ার্ডে অংশগ্রহণকারী কূটনৈতিক বিটের প্রত্যেক প্রতিযোগীকে সম্মাননা প্রদান করা হয়।
গণমাধ্যমের সহায়তা চাইলেন পররাষ্ট্র সচিব: এদিকে অনুষ্ঠানে দেয়া বক্তব্যে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন বলেন, গণমাধ্যম সব সময়ই সরকারের উদ্যোগ ও কূটনৈতিক কার্যক্রমকে জনগণের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে, কূটনীতির জটিল বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করা এবং সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে সচেতনতা সৃষ্টির কাজ তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে করছেন। এই সকল প্রচেষ্টা শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের উদ্যোগ সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে। ইতিহাসের এক সন্ধিক্ষণে বাংলাদেশ দাঁড়িয়ে আছে উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, ১৯৭১ সালের বিজয়ের সঙ্গে আমাদের সামনে রয়েছে জুলাই-আগস্ট ২০২৪ সময়ের যুগান্তকারী মুহূর্তগুলো। এটি বাংলাদেশের অস্তিত্বে এক নতুন মাত্রা যোগ করেছে। এই অভ্যুত্থানে আমাদের তরুণ সমাজের রাজনৈতিক এবং দেশপ্রেমের চেতনা পূর্ণরূপে বিকশিত হয়েছে। আমি গর্বের সঙ্গে বলতে চাই, ’২৪-এর অভ্যুত্থান কেবল রাজনৈতিক পরিবর্তনের জন্য ছিল না, এটি ছিল আমাদের জাতীয় চেতনার পুনর্জাগরণের এক গৌরবদীপ্ত মুহূর্ত। দুর্নীতি, স্বজনপ্রীতি, অবিচার- এসব কিছুর বিরুদ্ধে এক সম্মিলিত প্রতিরোধ। একাত্তরে আমাদের স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করাই ছিল এর মূল লক্ষ্য। আমাদের তরুণ প্রজন্মের অসামান্য সাহস আর দৃঢ়তা সেই সঙ্গে আপামর জনতার আকুণ্ঠ সমর্থনে সংঘটিত এই ঐতিহাসিক অভ্যুত্থান আমাদের ন্যায়বিচার, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার পথ তৈরি করে দিয়েছে। এটি বাস্তবায়নের পবিত্র দায়িত্ব এখন আমাদের সবার। তারই ধারাবাহিকতায়, অন্তর্বর্তীকালীন সরকার দেশকে স্থিতিশীল ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বলিষ্ঠ উদ্যোগ গ্রহণ করেছে। ন্যায়বিচার, মানবাধিকার ও ঐক্যের উপর ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণের পথ সুগম করতে সরকার কাজ করছে। বিশ্ব দরবারে বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্ব ও নতুন আঙ্গিকে দেশ গড়ার অঙ্গীকারের প্রেক্ষাপটে কূটনৈতিক মহল এবং গণমাধ্যমের মধ্যে আরও নিবিড় সহযোগিতা এখন সময়ের দাবি। সচিব বলেন- আমরা দেখেছিলাম, গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের নির্ভীক প্রচারণা ও বস্তুনিষ্ঠ প্রচেষ্টার মাধ্যমে জুলাই-আগস্টের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর খবর জনগণের কাছে পৌঁছে গিয়েছিল। গণমাধ্যমের এই প্রচেষ্টার মাধ্যমেই জনগণের ব্যাপক সমর্থন ও অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়েছে। ডিকাবের অন্তর্দৃষ্টিপূর্ণ ও সময়োপযোগী প্রতিবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি বিস্তৃত করতে এবং বিভিন্ন বিষয়কে নতুনভাবে ভাবতে সাহায্য করছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, একইসঙ্গে মন্ত্রণালয়ের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রেও ডিকাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পুরস্কারপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানিয়ে সচিব বলেন, কূটনৈতিক সাংবাদিকতায় আপনাদের নিষ্ঠা নতুন মানদণ্ড তৈরি করেছে। বিশেষভাবে, পররাষ্ট্র বিষয়ক তথ্য প্রকাশ ও সচেতনতা তৈরির ক্ষেত্রে ডিকাব এই মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। আপনাদের পেশাদারিত্ব ও নিষ্ঠা শুধু দেশের জনগণকে সঠিক তথ্য জানাতে সহায়তা করছে না বরং বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরও সুসংহত করছে। আনন্দঘন ওই মুহূর্তে সচিব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ এবং আন্তরিক সহযোগিতা কামনা করেন। বলেন, বর্তমান ডিজিটাল যুগে, যেখানে তথ্য মুহূর্তেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, গুজব ও ভুল তথ্য প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিহার্য। কূটনৈতিক সাংবাদিক হিসেবে আপনাদের তথ্য যাচাই, সূত্র পরীক্ষা এবং আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে সঠিকভাবে প্রতিবেদনে তুলে ধরতে হয়। আপনাদের সঠিক তথ্য উপস্থাপন ও ভারসাম্যপূর্ণ প্রতিবেদন গুজব ও ভুল তথ্য ছড়ানো প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যথা হলে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রভাবিত বা অপ্রয়োজনীয় কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হতে পারে। ডিকাবের সদস্যরা সরকারের ব্যাখ্যা তুলে ধরার পাশাপাশি জটিল কূটনৈতিক বিষয়গুলো পরিষ্কারভাবে তুলে ধরতে যে ভূমিকা পালন করেন, সেটি অত্যন্ত প্রশংসনীয়। যাচাইকৃত তথ্য এবং অসত্য দাবির মধ্যে পার্থক্য নির্ধারণে আপনাদের অবদান অত্যন্ত মূল্যবান। আমি আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে আরও নিবিড় সহযোগিতার প্রত্যাশা করছি। সচিব বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং দেশের অগ্রগতি ও আমাদের সম্মিলিত স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ন্যায়বিচার, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে এটি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ রাখবে। আমাদের সহযোগিতা এবং শুভকামনা সবসময় আপনাদের পাশে থাকবে। তিনি ডিকাবের সদস্যদের অব্যাহত সাফল্য ও পেশাগত উৎকর্ষ কামনা করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক