editor
প্রকাশিত: 7:52 PM, December 27, 2024
সাধারণ শিক্ষার্থীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন “স্বাধীনতা স্কোয়াড” এর উদ্যোগে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে সিলেট নগরীতে ছিন্নমূল ও গৃহহীন, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও শীত নিবারণে কম্বল বিতরণ করা হয়।
স্বাধীনতা স্কোয়াডের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বাধীনতা স্কোয়াডের প্রধান উপদেষ্টা ওমর মাহবুব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। ছিন্নমূল ও গৃহহীন অনেক অসহায় মানুষের পর্যাপ্ত শীতবস্ত্র নেই। শীতে রাস্তার পাশে-ফুটপাতে তারা অনেক কষ্টে রাতযাপন করেন।
একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত। তিনি প্রচণ্ড শীতে অসহায় মানুষের কষ্ট দূর করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, স্বাধীনতা স্কোয়াডের সাধারণ সম্পাদক ইমাম হোসেন খান, মমি, নীপা, প্রচার সম্পাদক নেহা ইসলাম, ইন্তিয়া, সাদিয়া, সানজিদা, নিলয় আহমদ, হালিম, মুক্তাদির, রুমি, মো. আলামিন, নাহিদ, নাজমুল, শরীফ, সাকিব, ডলি, ফাহিমা, সামির আহমেদ, সুহানা, রাতুল প্রমুখ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক