editor
প্রকাশিত: 7:59 PM, December 27, 2024
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়ন থানা-১ সিলেট মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪ শুক্রবার (২৭ ডিসেম্বর) সিলেট নগরীর মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়।
ট্রেড ইউনিয়ন থানা-১ এর সভাপতি নজরুল ইসলাম মারুফের সভাপতিত্বে ও থানা সাধারণ সম্পাদক মুহিবুর রহামান শামিমের পরিচালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সহ-সভাপতি মিয়া মোহাম্মদ রাসেল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সহ-সাধারণ সম্পাদক আক্কাস আলী। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শ্রমিক নেতা আসাদুল আলম চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের শাহপরান থানার সাবেক সভাপতি ক্বারী আব্দুল বাছিত মিলন, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সভাপতি সোহেল হাওলাদার। উপস্থিত ছিলেন শাহপরান, লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন, সিলেট-৪৫ এর সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, শাহপরান রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং সিলেট-২৫ এর সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন, চট্ট-১৬৬৯ এর সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, শাহপারন ঠেলা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, রেজি নং সিলেট- ২৪ এর সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আতাউর রহমান, শাহপারন নির্মাণ শ্রমিক ইউনিয়ন, রেজি নং সিলেট-৫৮ এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কার্যকরী কমিটির সদস্য কাদির মিয়া, কামাল আহমদ প্রমুখ।
দ্বি-বার্ষিক সম্মেলনে ২০২৫-২০২৬ সেশনের জন্য ট্রেড ইউনিয়ন থানা-১ এর সভাপতি মুহিবুর রহমান শামিম, সহ-সভাপতি আসাদুল আলম চৌধুরী ও মোক্তার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।
প্রধান অতিথি এডভোকেট জামিল আহমদ রাজু ট্রেড ইউনিয়ন থানা-১ এর নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান। পরে নব-নির্বাচিত সভাপতি মুহিবুর রহমান শামীম কার্যকরি পরিষদের সকল সদস্যদের শপথবাক্য পাঠ করান।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জামিল আহমদ রাজু বলেন, শ্রমিকদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়নগুলো কাজ করে যাচ্ছে। সুন্দর সমাজ বির্নিমানে নীতি নৈতিকতার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে নিজেকে তৈরী করতে হবে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনস্বীকার্য। সেই লক্ষ্যে তৃণমূল শ্রমিকদের এক হয়ে কাজ করতে হবে। মালিক-শ্রমিক এক সাথে ভাই ভাই হিসেবে সুন্দর আচরণের মাধ্যমে ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরী করে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি ইসলামিক রাষ্ট্র ও ইনসাফ ভিত্তিক সমাজ বির্নিমানে কোরআনের আলোকে রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক