admin

প্রকাশিত: 10:53 AM, December 29, 2024

আল-আক্বসা ফাউন্ডেশনের সড়কবাতি উদ্বোধন

আল-আক্বসা ফাউন্ডেশনের সড়কবাতি উদ্বোধন

যেকোনো দুর্যোগে পাশে থাকার ও সমাজ সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে গঠিত জন কল্যাণমূলক সংগঠন আল-আক্বসা ফাউন্ডেশন’র উদ্যোগে মোল্লাগ্রামের সবকয়টি রাস্তায় সড়কবাতি স্থাপন ও উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বাদ জুমআ’ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচ তলায় এক অনুষ্ঠানের মাধ্যমে বাতিগুলো উদ্বোধন করেন হেতিমগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আমিনুল ইসলাম।
ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল খালিক।
সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম বিন তায়্যিবের সঞ্চালনায় প্রথমে কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- ফাউন্ডেশনের উপদেষ্টা আতাউর রহমান আতাই, আব্দুল হাই শিফা, প্রবাসী আনোয়ার হোসেন, ফরহাদ হোসেন, হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন আনা, ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম, বর্তমান ইউপি সদস্য মুজিবুর রহমান দুলাল, মোল্লাগ্রাম পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শরিফুল ইসলাম, গোলাপগঞ্জ পৌর সভার সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা মুসা, ব্যবসায়ী আব্দুল কুদ্দুছ, প্রবীণ মুরব্বি আজমান আলী ও মোল্লাগ্রাম ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শামীম আহমদ শাহিন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের সহ সভাপতি মাওলানা ইমরান আহমদ, হাফিজ সাহেদ আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান মাছুম, কোষাধ্যক্ষ আবু বকর, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু তারেক, দপ্তর সম্পাদক তারেক আজিজ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা তারেক জামিল, তথ্য বিষয়ক সম্পাদক মাহদি হাসান মাহী, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নাঈম, জুবেল আহমদ, সহ-শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাছির উদ্দীন, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক শামীম আহমদ-সহ সংগঠনের সকল কার্যনির্বাহী ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।
এসময় ফাউন্ডেশনের মূল উদ্যোক্তা কয়েছ আহমদ বাবলা (ইতালি প্রবাসী), সহযোগী উদ্যোক্তা বাহার উদ্দিন (ইতালি প্রবাসী) ও হাফিজ শফিকুল ইসলাম মামুন (যুক্তরাজ্য প্রবাসী)-সহ প্রতিষ্ঠাকালীন সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।
তারা বলেন, ‘আল-আক্বসা ফাউন্ডেশনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। আমরা অনেক আগে থেকেই যে স্বপ্ন অন্তরের লালন করতাম, আল-আক্বসা আজ তা বাস্তবে রূপ দিয়েছে। গোটা এলাকা আজ আলোকিত হয়েছে শুধুমাত্র ফাউন্ডেশনের তরুণ ও যুবকদের অক্লান্ত পরিশ্রমের কারণে। আমরা আল-আক্বসার উত্তরোত্তর সফলতা কামনা করছি। সেইসাথে জন্যকল্যাণে তোমাদের এই ব্যয় ও পরিশ্রমকে যেন মহান আল্লাহ পাক কবুল করে তোমাদের উত্তম প্রতিদান দেন সেই প্রার্থনা করি।’ বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে