admin
প্রকাশিত: 11:26 AM, August 25, 2024

নিহত রায়হান হোসেন (ফাইল ছবি), আহত মোঃ জয়নাল উদ্দিন (ডানে)
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলা শহর থেকে বাড়ি ফেরার পথে পিতাপুত্রের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২৪ আগস্ট শনিবার রাত ৯টায় স্থানীয় তিলপাড়া বাজার সংলগ্ন রাস্তায় এই ঘটনাটি ঘটে। অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত মোঃ জয়নাল উদ্দিন ও তার পুত্র রায়হান হোসেন (২৭) কে পথচারীরা উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রায়হান হোসেনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত মোঃ জয়নাল উদ্দিনকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া গ্রামের হাজী ছিফত আলীর পুত্র মোঃ জয়নাল উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় ইউনয়ন পর্যায়ের নেতা হন। তার পুত্র যুক্তরাজ্য প্রবাসী শাহজাহান হোসেন দেশে থাকাবস্থায় জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ফলে বিএনপি নেতা মোঃ জয়নাল উদ্দিন ও তার পরিবারের সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজনৈতিক পূর্ব বিরোধ ছিল। ঘটনার দিন ২৪ আগষ্ট রাতে বিয়ানীবাজার উপজেলা শহর থেকে মোটরবাইকযোগে বাড়ি ফিরছিলেন মোঃ জয়নাল উদ্দিন ও তার পুত্র রায়হান হোসেন। রাত ৯টার দিকে তিলপাড়াবাজার সংলগ্ন স্থানে যাওয়ার পর হঠাৎ করে মুখোশ পড়া অজ্ঞাত ৭/৮জন সন্ত্রাসীর একটিদল তাদের পথরোধ করে। কোনকিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর আক্রমন করে। সন্ত্রাসী হামলায় রামদার কুপে মোঃ জয়নাল উদ্দিনের মাথা, পা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমপ্রাপ্ত হয়। রায়হান হোসেনের মাথায় রাম দা’র কুপে গুরুতর জখম হয়। তার সারা শরীরে ধারালো অস্ত্রের আঘতে জখমপ্রাপ্ত হয়। এসময় প্রাণ বাঁচাতে তারা চিৎকার দিলে পথচারী লোকজন এগিয়ে আসে। লোকজন এগিয়ে আসতে দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রায়হান হোসেনকে মৃত ঘোষণা করে। এদিকে মোঃ জয়নাল উদ্দিনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে সিলেটে রেফার করে। পরে তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে ঐ হাসপাতালে তার চিকিৎসা চলছে।
এদিকে খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ হাসপাতাল গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে রায়হান হোসেনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নতা তদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এই ঘটনায় নিহত রায়হান হোসেনের ভাই নোমান আহমদ বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন