editor
প্রকাশিত: 4:40 PM, December 30, 2024
সুজন চক্রবর্তী:: ভারতের মহারাষ্ট্রে স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার করা হল স্বামীকে। স্ত্রীর অপরাধ পরপর ৩টি কন্যা সন্তানের জন্ম দেওয়া। মুম্বই থেকে প্রায় ৫২০ কিলোমিটার দূরে অবস্থিত পার্বণী জেলার এক গ্রামে ঘটেছে এমনই ঘটনা। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, অভিযুক্তের নাম কুন্ডিক উত্তম কালে (৩২)। ওই যুবকের সঙ্গে মাইনা নামের এক তরুণীর বিয়ে হয়েছিল। মাইনার বোনের দাবি, পরপর কন্যা সন্তানের জন্ম দেওয়ার জন্য নিয়মিত দিদিকে গঞ্জনা সহ্য করতে হত। উত্তম তাঁকে মারধর ও করত বলে তিনি অভিযোগ করেছেন। ৩য় সন্তান ও মেয়ে হওয়ার পর থেকে অত্যাচার আরও বাড়ে।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) নির্যাতন আরও চরমে ওঠে। তারপরই পেট্রল এনে সে আগুন দিয়ে দেয় মাইনার গায়ে। আতঙ্কে তিনি রাস্তায় বেরিয়ে ছুটতে থাকেন। এলাকার লোকজন দেখতে পান দাউ দাউ আগুনে জ্বলছেন তরুণী। দ্রুত আগুন নেভানো হয়। দেখা যায়, ততক্ষণে প্রায় পুরো শরীরই পুড়ে গিয়েছে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। শনিবার (২৮ ডিসেম্বর ) গ্রেফতার করা হয়েছে উত্তমকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে।
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন