editor
প্রকাশিত: 8:01 PM, December 30, 2024
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, যুব সমাজকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ রাষ্ট্র গঠনে নিরন্তর কাজ করে যাচ্ছে বিএনপি। ফ্যাসিস্টরা যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত ও নিপীড়িত দল বিএনপি। দীর্ঘ সাড়ে ১৭ বছর ধরে সংগ্রামের পর আমরা এ দুঃশাসন থেকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছি।
তিনি রবিবার (২৯ ডিসেম্বর) রাতে সিলেট মহানগরীর শেখঘাট সমাজ সেবা যুব সংঘ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রহিম আলী রাসু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাক্কাবির সাকি, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রহিম আহমদ, মহানগর যুবদলের সদস্য হুমায়ুন কিবরিয়া জুনেল, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শামিম আহমদ, ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মোঃ লালন আজহার, তাজুল ইসলাম, ওয়ার্ড কৃষকদলের সদস্য সচিব সাবির আহমদ, রবিন আহমদ প্রমুখ।
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন