admin
প্রকাশিত: 11:10 PM, December 24, 2024
স্টাফ রিপোর্টার
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ খলার বাগ এলাকার সজিদ আলীর পুত্র আলী হোসেনের উপর গতকাল সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। হামলায় তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় থাকে পথচারীরা গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানায়, গোলাপগঞ্জ থেকে কাজ শেষে সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে লক্ষণাবন্দ বাজারে যাওয়া মাত্র আওয়ামী লীগ নেতা হানিফ খানের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে আলী হোসেনের শরীরের মাতা ও পায়ে আঘাত করলে তিনি মাটিতে লুটে পড়েন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
জানা যায়, আলী হোসেনের ভাই জামায়াত নেতা মোহাম্মদ আলী তার ব্যবহারিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি পোস্ট করেন। সেই পোস্টের কমেন্টে গিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার দাবী করেন তার ভাই আলী হোসেন। সেই শত্রুতার জের ধরে আলী হোসেনের উপর হামলা চালায় আওয়ামী লীগ বাহিনী।
আলী হোসেনের ভাই জামায়াত নেতা মোহাম্মদ আলী আওয়ামী লীগ সন্ত্রাসী হানিফ খান বাহিনীর বিচার দাবী করে বলেন, আওয়ামী লীগ নেতা হানিফ খান বাহিনীর নির্যাতনে নিপীড়নে এলাকাবাসী অতিষ্ঠ। হানিফ বাহিনীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ না করলে এলাকাবাসী ঐক্যবদ্ধ ভাবে আন্দে ালন গড়ে তুলবে।
এই সকল আওয়ামী লীগ সন্ত্রাসীরা ২০২১ সালের ২৪ জুন জামায়াত নেতা মোহাম্মদ আলীর উপরও হামলা চালায়।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়